সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী আগুনে ভস্মীভূত বারুইপুরের মল্লিকপুর আকনার প্লাস্টিক কারখানা। ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের ১৫টি ইঞ্জিন এখনও আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
শনিবার সন্ধেয় কর্মীরা বেরিয়ে যান। রাত ৯টা নাগাদ বারুইপুরের পলিটেকনিক কলেজ লাগোয়া মল্লিকপুরের আকনার ওই প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়রা জড়ো হয়ে যান। খবর দেওয়া হয় দমকলে। তবে তার আগে আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েন।
[আরও পড়ুন: লাখ টাকার বিনিময়ে গুলি! আদ্রায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও ১ শুটার]
বারুইপুর থানার আইসি, এসডিপিও’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয়। একে একে দমকলের ১৫ ইঞ্জিনও পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোপ কাজ। রবিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকল আধিকারিক জানান, এখনও রয়েছে পকেট ফায়ার। সেগুলি নিয়ন্ত্রণ করতে লাগতে পারে সারাদিন। কীভাবে ওই প্লাস্টিক কারখানায় আগুন লেগে গেল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় কারখানা কর্তৃপক্ষ ও কর্মীরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: চোখ মেলে তাকালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাইলস টিউবে খাওয়ানোর চেষ্টা]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন