Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Kalyani Expressway

সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে পুড়ে ছাই দোকানের পর দোকান

বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৪, ১৭:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৪, ১৭:৪৩

options
link
সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে পুড়ে ছাই দোকানের পর দোকান zoom
নিজস্ব চিত্র

অর্ণব দাস, বারাকপুর: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে মুড়াগাছা কুণ্ডুবাড়ি মোড়ে ঝুপড়ি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একের পর এক দোকান। এই ঘটনায় বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা।

শুক্রবার বেলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে মুড়াগাছা কুণ্ডুবাড়ি মোড়ে ঝুপড়ি দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ শুরু হয়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জতুগৃহের চেহারা নেয়। আগুনের লেলিহান শিখা গোটা এলাকার প্রায় দখল নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় সর্বত্র। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলেও। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এই নিয়ে তৃতীয়বার, লোকসভা নির্বাচনে লড়বেন ইন্দিরার হত্যাকারীর ছেলে]

যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে অন্তত তিনটি ঝুপড়ি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। চোখের সামনে নিজেদের ব্যবসা ক্ষেত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। বিপুল আর্থিক ক্ষতিতে মাথায় হাত তাঁদের। এদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানচলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন যাতায়াতকারীরা।

[আরও পড়ুন: ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে আকর্ষণীয় ফিচার আনছে WhatsApp! জেনে নিন খুঁটিনাটি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.