Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবক

হেনস্তাই যেন আশীর্বাদ, মারধরের ছবি দেখে নিখোঁজ ছেলেকে ফিরে পেল পরিবার

হাসপাতাল থেকে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে বের করে দেওয়া হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০১৯, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০১৯, ১৬:৩৮

options
link
হেনস্তাই যেন আশীর্বাদ, মারধরের ছবি দেখে নিখোঁজ ছেলেকে ফিরে পেল পরিবার zoom
Advertisement

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মানসিকভাবে সুস্থ নন, আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন। বনগাঁ হাসপাতালে চরম হেনস্তার শিকার হন ভিন রাজ্যের এক যুবক। অবশেষে হারানো ছেলেকে খুঁজে পেলেন পরিবারের লোকেরা।

[ আরও পড়ুন: ভোটের মুখে বারুইপুরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১]

ওই যুবকের নাম সানি সাউ। বাড়ি বিহারের লক্ষ্মীপুরে। পরিবারের লোকেরা জানিয়েছেন, মার্চ মাসের গোড়ার দিকে আচমকাই নিখোঁজ হয়ে যান সানি। বহু খোঁজাখুঁজি করেও তাঁর আর সন্ধান পাওয়া যায়নি। এদিকে গত ১৫ মার্চ এক অজ্ঞাত পরিচয় যুবককে উত্তর ২৪ পরগনার বনগাঁ হাসপাতালে ভরতি করে যান কয়েকজন যুবক। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভরতির সময়ে ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুরুষদের ওয়ার্ডে ভরতি ছিলেন তিনি, দিন দশেক পর তাঁকে স্থানান্তরিত করা হয় ডায়েরিয়া আক্রান্তদের জন্য নির্দিষ্ট ওয়ার্ডে। গত রবিবার মানসিক ভারসাম্যহীন ওই যুবককে টেনে-হিঁচড়ে হাসপাতাল থেকে বের করে দেন কয়েকজন অস্থায়ী কর্মী। এমনকী, রাস্তায় শুয়ে যখন কাতরাচ্ছিলেন, তখন বালতি করে জল এনে ওই রোগীর গায়ে ঢেলে দেওয়া হয়। চোখের সামনে এমন অমানবিক ঘটনা দেখে বিক্ষোভে ফেটে পড়েন অন্য রোগীর পরিবারের লোকেরা। শেষপর্যন্ত আক্রান্ত যুবককে হাসপাতালে ফেরানোর ব্যবস্থা করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদমাধ্যমে বনগাঁ হাসপাতালে এই অমানবিক ঘটনার খবর দেখেন আক্রান্ত যুবকের পরিবারের লোকেরা। ছেলেকে চিনতে পারেন তাঁরা। বুধবার বনগাঁ হাসপাতালে গিয়ে সানি সাউয়ের সঙ্গে দেখা করেন তাঁর পরিজনেরা। যারা তাঁর সঙ্গে এমন অমানবিক আচরণ করেছে, তাদের শাস্তির দাবি করেছেন সানি সাউয়ের বাড়ির লোকেরা। তবে হাসপাতাল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না সানি। বনগাঁ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনও সুস্থ নন। আরও কয়েক দিন পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হবে তাঁকে।

[ আরও পড়ুন:  শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা, নিউটাউনে পুড়ে ছাই ২০টি দোকান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.