দেবব্রত দাস, খাতড়া: বেঙ্গালুরু থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে রহস্যমৃত্যু বাঁকুড়ার (Bankura) পরিযায়ী শ্রমিকের। শনিবার সকালে দুঃসংবাদ পৌঁছয় বাঁকুড়ার কোতুলপুরের পরিবারের কাছে। দেহ এখনও পরিবারের হাতে পৌঁছয়নি। কীভাবে মৃত্যু হল ১৮ বছরের ওই পরিযায়ী শ্রমিকের (Migrant Labourer), তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পরিবারও এ বিষয়ে অন্ধকারে। তারা চান, ছেলের দেহ দ্রুত বাড়ি ফিরুক।
কোতুলপুরের সরিষাদিঘির বাসিন্দা বছর আঠেরোর কুরবান শেখ। রাজমিস্ত্রির কাজ করতে কয়েকমাস আগে বেঙ্গালুরুতে (Bangalore) গিয়েছিলেন তিনি। সামনে পরব রয়েছে বলে তিনি বাড়ি ফিরছিলেন। শুক্রবার বেঙ্গালুরু থেকে ট্রেনে ওঠেন কুরবান। ওই দিন রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি। সঙ্গীরা জানান, এর পর রাত পর্যন্ত মোবাইলে (Mobile) গেম খেলছিলেন কুরবান শেখ। তার পর তাঁকে আর দেখা যায়নি।
[আরও পড়ুন: সন্তানশোক দূর অস্ত, স্বামীর মুখোমুখি হতেই তুমুল ঝগড়া সূচনার! হতবাক পুলিশও]
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলার দিকে জিআরপি-র (GRP) তরফে ফোন করে জানানো হয়, কুরবান শেখের দেহ পাওয়া গিয়েছে রেললাইনে। তাঁর ব্যাগ থেকে আধার কার্ড উদ্ধার করে ঠিকানা, ফোন নং নিয়ে তবেই পরিবারে জানানো হয়েছে। আচমকা এই খবর শুনে পরিবারের সদস্য কার্যত থ হয়ে যান। তবে কি ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু (Death) হল তাঁর? নাকি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল তাঁকে? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পরিবার। তবে এই মুহূর্তে তাদের একটাই কথা, ছেলের দেহ আসুক বাড়িতে। ১৮ বছরের ছেলেকে শেষ দেখা দেখতে চান সকলে।
[আরও পড়ুন: ৮ বছর ধরে নিখোঁজ বায়ুসেনার বিমান, অবশেষে মিলল সন্ধান!]
সর্বশেষ খবর
-
বঙ্গে নাবালিকা বিয়ে ও মাতৃত্ব: ক্রমবর্ধমান সামাজিক পচন রোধে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়
-
রাফালের ‘প্রাণ ভোমরা’ খুঁজতে গিয়ে নিজেই ফাঁদে! চিনা জে-১৬এর খুঁটিনাটি এবার ভারতের মুঠোয়?
-
ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে, জারি হলুদ সতর্কতা
-
কোহলিকে ‘সঙ্গে’ নিয়ে এশিয়া কাপে পাকিস্তান মহিলা ক্রিকেটাররা, ভিডিও ভাইরাল, ব্যাপারটা কী?
-
সরকার-সংগঠন সমন্বয় আরও মজবুত করাই লক্ষ্য, চলতি মাসেই ফের বঙ্গ সফরে নীতিন নবীন