সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: নিজের এলাকাতেই রাজ্য সরকারের কোনও দপ্তরে চাকরি পাচ্ছেন শহিদ জওয়ান বাবলু সাঁতরার স্ত্রী মিতা। বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়ায় জওয়ানের বাড়ি গিয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে চাকরির আশ্বাস দিয়ে এসেছেন রাজ্যের দুই মন্ত্রী। দ্রুতই নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে পেতে চলেছেন মিতা সাঁতরা।
[জাল শংসাপত্রে নিয়োগ, সশ্রম কারাদণ্ড বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যের]
১৪ তারিখ পুলওয়ামা হামলায় শহিদ উলুবেড়িয়ার সিআরপিএফ জওয়ান বাবলু সাঁতরার পরিবারকে সাহায্যের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই এই পরিবারের একজনকে সরকারি চাকরি ও ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এরপর বৃহস্পতিবার বিকেলে সরকারি প্রতিনিধি হিসাবে দুই মন্ত্রী অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান বাউড়িয়ার চককাশীর বাড়িতে। সঙ্গে ছিলেন স্থানীয় পুলক রায়। তাঁরা ৫ লক্ষ টাকার চেকটি শহিদ বাবলু সাঁতরার মা বনমালা দেবীর হাতে তুলে দেন। আর কোনওরকম সমস্যা আছে কি না, তা জানতে চাওয়া হয়। মিতা দেবীর কাছেও চাকরি ক্ষেত্রে তাঁর পছন্দের বিষয়টি নিয়েও জানতে চান মন্ত্রীরা। এমনিতে মিতা সাঁতরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন হিস্ট্রিতে স্নাতকোত্তর। তিনি জানান, তাঁর যোগ্যতা অনুযায়ী যে কোনও কাজই তিনি করবেন। তবে যেহেতু তাঁর ছ’বছরের শিশুকন্যা রয়েছে এবং বৃদ্ধা শাশুড়ি আছে, তাই তাদের কথা বিবেচনা করে তাঁকে স্থানীয় কোনও এলাকায় চাকরির ব্যবস্থা করে দিলে, উপকার হয় বলে জানিয়েছেন মিতা দেবী। তাঁর এই আবেদন দুই মন্ত্রীই মনোযোগ দিয়ে শুনে স্থানীয় এলাকাতেই তাঁর চাকরির বিষয়টিকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় বিধায়ক পুলক রায়ের কাছে মিতা সাঁতরাকে তাঁর বায়োডেটা জমা দিতে বলা হয়েছে।
[মালদহে বধূকে ধর্ষণ ও খুনের চেষ্টা, এখনও অধরা অভিযুক্ত]
এছাড়াও তাঁদের আর কোনও সমস্যা আছে কি না, মিতাদেবীর কাছে তাও জানতে চাওয়া হয়। বিধায়ক পুলক রায় বাবলু সাঁতরার পরিবারের পাশে সবসময় থাকবেন বলে তাঁদের নিশ্চিন্ত করেছেন। অরূপ রায় জানান, ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে শহিদ বাবলু সাঁতরার মা বনমালা সাঁতরার সঙ্গে কথা বলেছিলেন। তখনই তিনি এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এভাবে তাঁদের পাশে দাঁড়ানোয় তাঁরা কিছুটা নিরাপদ মনে করছেন। তবে স্বামীশোক এবং পুত্রশোক কাটিয়ে হয়তো দৈনন্দিন জীবনে ফিরতে তাঁদের কিছুটা সময় লাগবে।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?