Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Krishnanagar

প্রধানমন্ত্রীর সভায় চোরেদের বাড়বাড়ন্ত! চুরি গেল নাবালিকার সোনার চেন

কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা নাবালিকা ও তার পরিবারও সভাতে আসেন। ভিড়ের মধ্যে নাবালিকার গলা থেকে চেন চুরি করা হয় বলে অভিযোগ উঠেছে।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ২৩:৪৭

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ২৩:৪৭

options
link
প্রধানমন্ত্রীর সভায় চোরেদের বাড়বাড়ন্ত! চুরি গেল নাবালিকার সোনার চেন zoom
Advertisement

কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় সোনার চেন চুরির অভিযোগ। সভায় আসা এক নাবালিকার চেন চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবার থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার ভোট প্রচারে নদিয়ার কৃষ্ণনগরে এসেছিলেন নরেন্দ্র মোদি। সেখানে বিজেপিকর্মী-সমর্থকদের পাশাপাশি অনেকেই প্রধানমন্ত্রীকে দেখতে এসেছিলেন। কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা নাবালিকা ও তার পরিবারও সভাতে আসেন। ভিড়ের মধ্যে নাবালিকার গলা থেকে চেন চুরি করা হয় বলে অভিযোগ ওঠে। কাঁদতে থাকে নাবালিকা। এক মহিলাকে চেন চুরির অভিযোগে সন্দেহ করা হয়। তবে সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। নাবালিকা ও তার পরিবারকে আশ্বস্ত করা হয়, সভায় সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করা যাবে। তল্লাশির সময় যে বা যারা চেনটি নিয়েছে তারা ধরা পড়বে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসানসোলের সভায় ৫০টির বেশি মোবাইল চুরির অভিযোগ ওঠে। একদল যুবক মোবাইল চুরি করেছে বলে অভিযোগ। তাঁদের দলে নাবালকও রয়েছে বলে দাবি করা হয়। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরই কয়েকজন যুবক ও এক নাবালককে আটক করে হিরাপুর থানার পুলিশ। সেই রেশ কাটতে না কাটতেই এবার কৃষ্ণনগরে নাবালিকার সোনার চেন চুরি যাওয়ার অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.