দীপঙ্কর মণ্ডল: মাধ্যমিক রিভিউয়ের ফল প্রকাশ হতেই বদলে গেল মেধা তালিকা। ব়্যাঙ্ক বদল হয়েছে প্রথম দশে থাকা তিনজন পড়ুয়ার। তবে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় বদল হয়নি।
গত ৩ জুন প্রকাশিত হয় চলতি বছরের মাধ্যমিকের (Madhyamik Exam 2022) ফল। তারপর রিভিউর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। মঙ্গলবার প্রকাশিত হল পূর্নমূল্যয়ণের রেজাল্ট। চলতি বছরে রিভিউয়ের আবেদন করেছিল ১০,৬৩৬ জন। তাঁদের মধ্যে ৯৩১ জনের নম্বর বদল হয়েছে। ত্রুটিনির আবেদন করেছিল ১ লক্ষ ৫ হাজার ৭১৩ জন। নম্বর বদল হয়েছে ১১ হাজার ৪৫৬ পড়ুয়ার। বদলে গিয়েছে পুরনো মেধা তালিকা। পূর্বের মেধাতালিকায় নাম ছিল ১১৪ জনের। এবার যোগ হল আরও ১৮ জন। অর্থাৎ মেধাতালিকায় স্থান পেল মোট ১৩২ জন। প্রথম দশে থাকা তিনজন পড়ুয়ার ব়্যাংক বদল হয়েছে।
[আরও পড়ুন: ‘চাকরি দেওয়ার জন্য উনি নাম চান, সুপারিশ করি’, SSC দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতা]
এবছর উচ্চমাধ্যমিকে রিভিউ এবং স্ক্রুটিনি মিলিয়ে আবেদন করেছিলেন ৯৩ হাজার ৫৮৮ জন। দেড় হাজার আবেদন বাদ রেখে বাকি সবার ফলপ্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১৮ হাজার ৫৭৬ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। তবে ২৭২ জনের মেধা তালিকায় কোনও পরিবর্তন হয়নি। এবার উচ্চমাধ্যমিকের মূল্যায়নে বেশিরভাগ ছাত্রছাত্রীর এক থেকে পাঁচ নম্বর বেড়েছে। তবে এক পড়ুয়ার বেড়েছে ৫৮ নম্বর। জানা গিয়েছে, তাঁর নম্বর যোগ করতে ভুল হয়েছিল। এত বড় ভুল কেন হল পরীক্ষকের কাছে কৈফিয়ৎ তলব করেছে সংসদ।
[আরও পড়ুন: ‘১ টাকার চিকিৎসক’ পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায় প্রয়াত, শোকজ্ঞাপন মোদি-মমতার]
সর্বশেষ খবর
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত
-
অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শমীক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি
-
চা-চক্রের গভীর ব্যঞ্জনা, উষ্ণ জীবনবোধের পানীয়
-
‘এত চুরি করেছেন, চোর শুনতেই হবে!’ মমতার হেনস্তাকে ‘জনরোষ’ বললেন মুখ্যমন্ত্রী
-
দ্বিতীয় দিন ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ভবানীভবনে, ‘আত্মগোপন’ নিয়ে মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক