Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Corona virus

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৭১৯, মৃত্যু ৯ জনের

একদিনে করোনায় মৃতদের মধ্যে ৫ জন উত্তর ২৪ পরগনার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২১, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২১, ১৯:৪৮

options
link
Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৭১৯, মৃত্যু ৯ জনের zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত বাংলার ৭১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় সামান্য হলেও বেড়েছে সংক্রমণ। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ। 

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৩৮ জন কলকাতার (Kolkata)।  অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১২৪ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদের জের, হাত কেটে ঝোলানোর পর যুবককে খুন! তীব্র চাঞ্চল্য রায়গঞ্জে]

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে নদিয়া। একদিনে সেখানকার ৫৬ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৫১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১. ৭৯ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৬০,২৮৬।

[আরও পড়ুন: Durga Puja 2021: মেয়ের হাতেই মায়ের আবাহন, দুর্গাপুজোর আচার রপ্ত করছেন আসানসোলের বধূ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.