সুমন করাতি, হুগলি: এবার পুলিশের জালে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের শ্যালক। শংকর দাস নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে চুঁচুড়া থানার পুলিশ। সূত্রের খবর, বধূ নির্যাতনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
দীর্ঘদিন ধরেই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বহুদিন আগেই দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে প্রোমোটার অয়ন শীলকে। তাঁকে জেরা করে বহু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এবার পুলিশের জালে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের শ্যালক। শংকর দাস নামে ওই যুবককে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। এদিন তাঁকে আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শংকরের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা ছিল। তার পরিপ্রেক্ষিতেই এই গ্রেপ্তারি। অভিযোগের পরিপ্রেক্ষিতে শংকর দাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
[আরও পড়ুন: CAA মুসলিম বিরোধী নয়, ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে অপপ্রচার, বলছেন শাহ]
প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অয়ন শীলের একশো কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। উঠে এসেছিল একাধিক চাঞ্চল্যকর তথ্য। মিলেছিল নারী যোগ। সমস্ত তথ্যের ভিত্তিতে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
[আরও পড়ুন: ‘বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না’, সিএএ নিয়ে মমতাকে নিশানা শাহর]
সর্বশেষ খবর
-
আপাতত বিরোধী দলনেতা ঋতব্রতই, মামলা ফিরল সিঙ্গেল বেঞ্চে, আর কী বলল হাই কোর্ট?
-
আন্দোলনকারী পড়ুয়াদের দিকে তাক করা একে ৪৭! অবশেষে বিহারে সাসপেন্ড পুলিশকর্তা
-
স্কুলের সময়ে জনগণনার কাজে শিক্ষকরা! রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের
-
ছাদে কাপড় মেলার তারেই ইলেকট্রিক লাইন! ছুতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা, বাঁচাতে গিয়ে মৃত্যু দেওর-বউদির
-
নৌকোয় উঠতেই জলে পড়ে জুতো, তুলতে গিয়ে সটান গঙ্গায় সবজি বিক্রেতা! মদ্যপ থাকায় চরম পরিণতি?