শাহজাহাদ হোসেন, ফরাক্কা: কিশোরীর সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। ঘনিষ্ঠতার জেরে দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ও ভিডিও করে রাখেন অভিযুক্ত যুবক গোলাপ শেখ। দু’জনের মধ্যে অশান্তি হওয়ার পর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন গোলাপ। আর এই কীর্তির জেরে বেজায় বিপাকে ওই যুবক।
মুর্শিদাবাদের মুসকিনগরের অভিযুক্ত যুবককে ডেকে পাঠানো হয় সালিশি সভায়। তৃণমূলের কার্যালয়ে বসা সেই সালিশি সভায় কান ধরে ওঠবোস করানো হয় যুবককে। সঙ্গে ওই ছবি, ভিডিও মুছে ফেলার মুচলেকাও লিখিয়ে নেওয়া হয়। শুক্রবার সন্ধেয় ওই সালিশিসভার পরও ওই কিশোরীর ছবি, ভিডিও না মোছায় গোলাপ শেখের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করছেন ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রাক্তন কাউন্সিলর মেহেবুব আলম। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ান পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুরে।
[আরও পড়ুন: মদ খাইয়ে অর্ধনগ্ন করে কিশোরীকে অত্যাচার! কাঠগড়ায় পঞ্চায়েত সদস্যার স্বামী]
স্থানীয় সূত্রে খবর, গোলাপ শেখ বিবাহিত। তার দুই সন্তানও রয়েছে। তার পরেও এক নাবালিকার সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তী সময় শারীরিক সম্পর্কও তৈরি হয় তাদের মধ্যে। সেই ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিল গোলাপ। পরে দু’জনের মধ্যে বনিবনা না হওয়ায় সেই ছবি, ভিডিও ভাইরাল করে দেয়। ভাইরাল ছবি, ভিডিও দেখে অভিযুক্ত যুবককে তৃণমূল কার্যালয়ে ডেকে পাঠানো হয়। ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রাক্তন কাউন্সিলর মেহেবুব আলম-সহ স্থানীয় নেতৃত্ব অভিযুক্তকে শাস্তির বিধান দেয়। কান ধরে ওঠবোস করানো হয়। সেই ভিডিও-ও এখন ভাইরাল। আপত্তিকর ছবি, ভিডিও মুছে ফেলা হবে বলে লিখিত মুচলেকাও নেওয়া হয়। তার পরেও সেই ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এর পরই গোলাপের বিরুদ্ধে ধুলিয়ান পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে চলেছেন মেহেবুব আলম।
[আরও পড়ুন: গলায় দড়ির ফাঁস, মুখ বালিশে চাপা, দিঘায় হোটেল মালিকের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার