চুঁচুড়ায় গৃহবধূর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতার বাপের বাড়ির অভিযোগ তাঁকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বধূর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় মৃতার পরিবার। ঘটনায় জখম মৃতার শাশুড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
মৃতার নাম মৌমিতা চক্রবর্তী। তাঁর বাপের বাড়ি সাঁকরাইলে। প্রায় বছর আড়াই আগে কাপাসডাঙার দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির এক পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মৌমিতার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। তিন-চার মাস আগে বাপের বাড়িতে চলে যান মৌমিতা। পরিবারের দাবি, সেই সময় তাঁকে বুঝিয়ে ফের শ্বশুরবাড়িতে নিয়ে যান দীপঙ্কর। তারপর থেকে পরিবারের সঙ্গে মৌমিতার যোগাযোগ ছিল না বলে দাবি। এই আবহে শনিবার দীপঙ্কর বধূর বাপের বাড়িতে ফোন করে জানান, ঘর থেকে মৌমিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তিনি আত্মঘাতী হয়েছেন।
আরও পড়ুন:
এরপরই বধূর বাপের বাড়ির লোকজন কাপাসডাঙায় এসে দীপঙ্করদের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। মৃতার ভাই শান্তনু চক্রবর্তী বলেন, “দিদিকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে। আমরা এসে পর্যন্ত এখনও দেহ দেখতে পারিনি।” খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী করে মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন