Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Coronavirus

Coronavirus Update: পরীক্ষা বাড়লেও নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা গ্রাফ, বাড়ছে সুস্থতাও

এদিনও মৃত্যুহীন বাংলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২২, ২০:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২২, ২০:২০

options
link
Coronavirus Update: পরীক্ষা বাড়লেও নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা গ্রাফ, বাড়ছে সুস্থতাও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা বাড়লেও গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের করোনা (COVID-19) সংক্রমণ। এদিনও মৃত্যুহীন বাংলা। সবমিলিয়ে ধীরে ধীরে করোনামুক্তির রাস্তায় এগিয়ে চলেছে রাজ্য।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬ জন। যা মঙ্গলবারের তুলনায় অনেকটা কম। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৮ হাজার ৯৪৮। তবে ধারা বজায় রেখে এদিনও বাংলায় করোনা আক্রান্ত কেউই প্রাণ হারাননি। মৃত্যুহার দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টে ধাক্কা, কোনও আইনি রক্ষাকবচ ছাড়াই সিবিআই দপ্তরে হাজিরা পার্থ চট্টোপাধ্যায়ের]

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৩ জন। যা আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেশি। ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯৭ হাজার ৩৬৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯৩ শতাংশ।

২০২০ সাল থেকে করোনার (Corona Virus) দাপটে ত্রস্ত দেশ। ব্যতিক্রম নয় বাংলাও। বিশেষজ্ঞদের মতে, করোনা নিয়ন্ত্রণে রোগীকে শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী কারও সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর পরামর্শ দিতেন চিকিৎসকেরা। সেই মতো এখনও চলছে পরীক্ষা নিরীক্ষা। একদিনে ৯ হাজার ২৯২ টি নমুনা পরীক্ষা হয়েছে। যা মঙ্গলবারের তুলনায় বেশি। কমেছে সংক্রমণের হার। এদিন রাজ্যের পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ০.২৮ শতাংশ।

ভাইরাস মোকাবিলায় টিকাকরণেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রিকশন ডোজও চলছে জোরকদমে। রাজ্যে মোট ২৭ লক্ষ ২২ হাজার ২০৭টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞতা। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে দেওয়া হচ্ছে বিশেষ জোর।

[আরও পড়ুন: বদলা নিতে মরিয়া! জেলে বসে ক্যানিংয়ের TMC বিধায়ককে হত্যার ছক তিন দাগী আসামির]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.