দেবব্রত মণ্ডল, বারুইপুর: রাস্তার ধারে আবর্জনায় পড়ে সদ্যোজাতর দেহ। সাদা ব্যাগে ভরা ছিল দেহটি। তার পা খুবলে খায় পথকুকুর। কে বা কারা সেটি ফেলে গেল, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দক্ষিণ বারাসতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
কাকভোরে আচমকাই জয়নগরের দক্ষিণ বারাসতে হইচই শুরু হয়ে যায়। দেখা যায় আবর্জনার মধ্যে পড়ে একটি সাদা ব্যাগ। ওই ব্যাগের ভিতর সদ্যোজাতর দেহ। জয়নগর থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে। সেই সময় সদ্যোজাতর একটি পা ছিল না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পথকুকুর খুবলে খেয়েছে সদ্যোজাতর পা।
[আরও পড়ুন: বগটুইয়ের ভাদু শেখ খুনে অভিযুক্ত ছোট লালনের মৃত্যু]
কে বা কারা সদ্যোজাতর দেহ আবর্জনায় ফেলে গেল, তা এখনও স্পষ্ট নয়। ওই সদ্যোজাতর মৃত্যু স্বাভাবিক নাকি খুন করা হয়েছে, সেটিও জানা যায়নি। তবে এই ঘটনায় আঁতকে উঠছেন প্রায় সকলেই। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে শুরু জোর তল্লাশি।
[আরও পড়ুন: মশারি খাটিয়ে ভোরের ট্রেনে যাত্রা! কড়া ব্যবস্থা নেবে রেল]
সর্বশেষ খবর
-
তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরের মাস্টারস্ট্রোক! এনসিপিআই-তে যোগ দিতে চেয়ে স্পিকারকে চিঠি কাকলিদের
-
অগ্নিকাণ্ডের গুজবে ট্রেন থেকে ঝাঁপ, উলটো দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে ৪ যাত্রীর মৃত্যু
-
জোটার স্মৃতি আগলে অনুশীলন রোনাল্ডোদের, প্রয়াত সতীর্থর নামে ব্রেসলেট পরে খেলবে পর্তুগাল!
-
অখিলেশের মেয়ের নামে সমাজমাধ্যমে অশ্লীল মন্তব্য, বিকৃত ছবি, জানতে পেরে কী করলেন যোগী?
-
‘ওঁর উপহার চাই না’, বিয়েতে মমতার দেওয়ার সোনার গয়না-কুর্তা ফেরাচ্ছেন কাকলিপুত্র!