অগ্নিকাণ্ডের গুজবে মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন একের পর এক যাত্রী। ভয়ংকর এই ঘটনায় উলটো দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের তালিকায় রয়েছেন তিন মহিলা ও এক শিশু। রবিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে হেতমপুর ও ঘের স্টেশনের মাঝামাঝি এলাকায়।
জানা গিয়েছে, রবিবার নির্ধারিত সময়ে মোরেনা থেকে রওনা দিয়েছিল উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস। গন্তব্য ছিল ধোলপুর। পথে মধ্যপ্রদেশের হেতমপুর স্টেশন ছাড়ার পর অগ্নিকাণ্ডের গুজব ছড়িয়ে পড়ে ট্রেনের মধ্যে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি ট্রেনের চেন টানা হলেও, ট্রেন থামার আগেই ঝাঁপ দেন বহু যাত্রী। ট্রেন থামলে পুরো ট্রেন ফাঁকা করে যাত্রীরা রেললাইনে নেমে আসেন। লাইনের উপর ভিড় জমে যায়। এই অবস্থায় উলটোদিক থেকে আসছিল পাতালকোট এক্সপ্রেস।
আরও পড়ুন:
ট্রেন থামলে পুরো ট্রেন ফাঁকা করে যাত্রীরা রেললাইনে নেমে আসেন। লাইনের উপর ভিড় জমে যায়। এই অবস্থায় উলটোদিক থেকে আসছিল পাতালকোট এক্সপ্রেস।
সূত্রের খবর, রেল লাইনে ভিড় জমে যাওয়ায় এবং উলটোদিক থেকে ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বেশিরভাগ যাত্রী লাইন ছেড়ে নেমে গেলেও পাতালকোট এক্সপ্রেসের নিচে চাপা পড়েন তিন মহিলা ও এক শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। চারজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, এবং কারা অগ্নিকাণ্ডের গুজব ছড়িয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভোটের আগে হিংসা ছড়ানোর পরিকল্পনা! অডিও কাণ্ডে হুমায়ুনকে তলব পুলিশের
-
এমডি-কার্ডিওলজিস্ট, সব ডিগ্রিই ভুয়ো! বর্ধমানে প্রকাশ্যে ‘ডাক্তারবাবু’র জালিয়াতি
-
এনজেপি স্টেশনে গ্রেপ্তার ৪ রোহিঙ্গা, কোন পথে দেশে ঢুকছে অনুপ্রবেশকারীরা?
-
কালিম্পংয়ে বসে চিকেনস নেকের তথ্য পাচার! পুলিশের জালে আফগান যুবক, বড় নির্দেশ পুলিশের
-
৩০০ কোটি পেরিয়ে বেনজির সাফল্য, দেখা করে টিম ‘হনুমান অংশ’কে শুভেচ্ছা দেবেন্দ্র ফড়নবিশের