আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: স্বামী প্রয়াত৷ বড় ছেলে আলাদা থাকে৷ ছোট ছেলের কাছে থাকেন বৃদ্ধা মা৷ তাঁর পেনশনের টাকাতেই চলে সংসার৷ কিন্তু, পান থেকে চুন খসলে মাকে রেয়াত করে না ছেলে৷ রীতিমতো লাঠি দিয়ে চলে মারধর৷ দিনের পর দিন এমনটা দেখে আসছেন প্রতিবেশীরা৷ শেষপর্যন্ত বৃদ্ধাকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ার পোস্ট করে দিলেন এক প্রতিবেশী৷ আর তাতেই কাজ হল৷ ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ ‘গুণধর’ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতায়৷
[প্রতিবেশীর বিকৃত লালসার শিকার ২ বালিকা, ধর্ষককে গণধোলাই জনতার]
নিমতার বিএল মুখার্জি রোডের থাকেন ৭২ বছরের বৃদ্ধা শান্তিপ্রভাদেবী৷ তাঁর স্বামীর সরকারি কর্মচারী ছিলেন৷ স্বামীর মৃত্যুর এখন পেনশন পান ওই বৃদ্ধা৷ তাঁর দুই ছেলে৷ স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, বাবার মৃত্যুর পর আলাদা হয়ে গিয়েছেন বড় ছেলে বিকাশ দেব৷ তিনি দত্তপুকুরে থাকেন৷ বৃদ্ধার মায়ে খোঁজখবর রাখেন না বিকাশ৷ নিমতায় ছোটছেলে ভুলুপ্রসাদের সঙ্গে থাকেন শান্তিপ্রভাদেবী৷ কিন্তু, তিনি তেমন কোনও কাজ করেন না৷ বৃদ্ধার মায়ের পেনশনের টাকাতেই চলে সংসার৷ অথচ চুন থেকে পান খসলেই ছেলে মা রীতিমতো লাঠিপেটা করে বলে অভিযোগ৷ বুধবার সকালে শান্তিপ্রভাদেবীকে যখন মারছিলেন তাঁর ছোট ছেলে, তখন সেই দৃশ্যের ভিডিও মোবাইলে তোলেন প্রতিবেশী প্রত্যাশা রায়চৌধুরি৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার আরজি জানান তিনি৷ ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে পুলিশের৷ রাতেই গুণধর ছেলে ভুলুপ্রসাদ দেবকে গ্রেপ্তার করে নিমতা থানার পুলিশ৷
দেখুন ভিডিও:
[ গাড়িতে উলটো জাতীয় পতাকা, বিতর্কে রাজ্যের মন্ত্রী]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’