Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Ratna Debnath

ফোন ধরবেন না, যোগাযোগও নয়, অভয়ার মৃত্যুমাসে ৭দিন অন্তরালে বিধায়ক রত্না!

আগস্ট মাস তাঁর জীবনে অসহনীয়। এই মাসেই হারিয়েছিলেন একমাত্র মেয়েকে। ২০২৪ সালের আগস্টের শুরুতেই ঘটেছিল আর জি কর কাণ্ড। হাসপাতালের মধ্যেই ধর্ষণ ও খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে। মেয়ের মৃত্যুর সুবিচার চাইছেন পানিহাটির বিজেপি বিধায়ক তথা আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৯:২২

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৯:২২

options
link
ফোন ধরবেন না, যোগাযোগও নয়, অভয়ার মৃত্যুমাসে ৭দিন অন্তরালে বিধায়ক রত্না! zoom
অভয়ার মৃত্যুমাসে ৭দিন অন্তরালে বিধায়ক রত্না!
Advertisement

আগস্ট মাস তাঁর জীবনে অসহনীয়। এই মাসেই হারিয়েছিলেন একমাত্র মেয়েকে। ২০২৪ সালের আগস্টের শুরুতেই ঘটেছিল আর জি কর কাণ্ড। হাসপাতালের মধ্যেই ধর্ষণ ও খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে। মেয়ের মৃত্যুর সুবিচার চাইছেন পানিহাটির বিজেপি বিধায়ক তথা আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ। আগামী সাতদিনের জন্য বিভিন্ন কর্মকাণ্ড, জনসংযোগ থেকে তিনি নিজেকে সরিয়ে রাখবেন। অন্তরালে থাকবেন তিনি! সেই কথা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

আগামী সাতদিনের জন্য জনসংযোগ থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। রবিবার সমাজমাধ্যমে তিনি জানান, ব্যক্তিগত কারণে আগামী সাত দিন তিনি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করবেন না। কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও থাকবেন না। তবে তাঁর জনতার কার্যালয়ের প্রশাসনিক কাজ স্বাভাবিকভাবেই চলবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার পর বিচার দাবির আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন রত্না দেবনাথ। কিন্তু আন্দোলনের সেই লড়াইয়ের আড়ালে প্রতি বছর আগস্ট এলেই ফিরে আসে এক মায়ের ব্যক্তিগত শোক। সেই কারণেই কয়েক দিনের জন্য জনজীবনের ব্যস্ততা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফেসবুক পোস্টে রত্না দেবনাথ লিখেছেন, “আমি আপনাদের থেকে সাতদিন আমার ব্যক্তিগত কারণে চেয়ে নিচ্ছি। আগামী সাতদিন আমি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না। কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও উপস্থিত না থাকার আর্জি জানাচ্ছি। আমার জনতার কার্যালয়ে অফিসিয়াল কাজ যেমন চলার চলবে। আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমার এই ক’দিনের অনুপস্থিতি আপনারা আন্তরিকভাবে মার্জনা করবেন আশা রাখি।” প্রসঙ্গত, চলতি বছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে জয়ী হয়ে বিজেপির বিধায়ক হন রত্না দেবনাথ। তবে এই সাতদিনের বিরতির ঘোষণায় রাজনৈতিক বার্তার চেয়ে বেশি ধরা পড়েছে একমায়ের ব্যক্তিগত সময় চেয়ে নেওয়ার আবেদন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.