শিলিগুড়ি ফুটপাথ দখল করে ছোট্ট একটি পার্ক। তার জন্য খরচ করা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। ৪১ নম্বর ওয়ার্ডে এই পার্ক দেখে রেগে অগ্নিশর্মা কমিশনার বীর বিক্রম রাই। তিনি সঙ্গে সঙ্গে ওই পার্ক গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। বুলডোজার দিয়ে তা ভেঙে ফেলা হয়।
ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর শিবিকা মিত্তাল। তাঁকে এবিষয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, “এই কাজটা অসম্পূর্ণ। এটা এখনও শেষ হয়নি। অনেক কাজ বাকি আছে। শুধুমাত্র ঘেরা দেওয়া হয়েছিল। এর মধ্যে দোলনা, বেঞ্চ, ফোয়ারা আরও অনেক কিছু লাগানোর ছিল। মাত্র ২০শতাংশ কাজ হয়েছে। সব নিয়ে ১০লক্ষ টাকা বরাদ্দ ছিল।”
আরও পড়ুন:
শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডে রাস্তা দখল করে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল একটি আজব পার্ক। কিন্তু সেই পার্কে ছিল শুধু একটি ঘেরাটোপ ও হাতেগোনা কয়েকটি গাছ। স্থানীয়দের অভিযোগ, এত টাকা খরচ হলেও বাস্তবে পার্কের নামে এটি সরকারি টাকার শ্রাদ্ধ করা হয়েছে। উল্টে পার্কটি তৈরি হওয়ার পর থেকেই সামান্য বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ত। এহেন অভিযোগ পাওয়া মাত্র শিলিগুড়ি পুরনিগমের নতুন কমিশনার বীর বিক্রম রাই ইসকন মন্দির রোড সংলগ্ন এলাকা পরিদর্শনে যান। সেখানে ওই পার্কটি দেখে তিনি তা ভেঙে ফেলার নির্দেশ দেন। এরপর জেসিবি এনে কর্মীরা পার্কটি ভেঙে দেন। তার পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস। সেটা সরিয়ে নেওয়ার জন্য নোটিস দেওয়া হয়।
এদিকে ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর শিবিকা মিত্তাল। তাঁকে এবিষয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, “এই কাজটা অসম্পূর্ণ। এটা এখনও শেষ হয়নি। অনেক কাজ বাকি আছে। শুধুমাত্র ঘেরা দেওয়া হয়েছিল। এর মধ্যে দোলনা, বেঞ্চ, ফোয়ারা আরও অনেক কিছু লাগানোর ছিল। মাত্র ২০শতাংশ কাজ হয়েছে। সব নিয়ে ১০লক্ষ টাকা বরাদ্দ ছিল। এই জায়গাটা দোকান বসে দখল হচ্ছিল তাই এলাকার বাসিন্দাদের কথা অনুযায়ী এই কাজ করা হয়। টেন্ডার করে করা হয়েছিল আমার পাড়া আমার সমাধানের কাজটা।” তবে কমিশনার কিছু বলতে চাননি। কিন্তু এধরনের অনৈতিক কাজ যা হয়েছে তা যে মানা হবে না স্পষ্ট করে দেন তিনি।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?