Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
North Bengal

ব্রিগেড ফেরত ট্রেন থেকে মহিলাদের নোংরা অঙ্গভঙ্গি বিজেপি কর্মীদের! শিলিগুড়িতে ধুন্ধুমার

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জিআরপি, পুলিশ। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Advertisement
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৯:৫৮

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৯:৫৮

options
link
ব্রিগেড ফেরত ট্রেন থেকে মহিলাদের নোংরা অঙ্গভঙ্গি বিজেপি কর্মীদের! শিলিগুড়িতে ধুন্ধুমার zoom
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও।

ব্রিগেড ফেরত স্পেশাল ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টি! এরপরেই ট্রেন থেকে নেমে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সমর্থকরা। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির ৭নম্বর ওয়ার্ডে। অভিযোগ, কলকাতা থেকে আগত স্পেশাল ট্রেন থেকে নোংরা অঙ্গভঙ্গি করা হয় মহিলাদের। তখনই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ট্রেনে থাকা বিজেপি কর্মীরা। পরপর দুটো ট্রেনেই একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জিআরপি, পুলিশ। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিজেপির অভিযোগ, এটা তৃণমূলের কাজ। যদিও এই প্রসঙ্গে মেয়র গৌতম দেবের কথায় “খেয়েদেয়ে কাজ নেই কখন স্পেশাল ট্রেন আসবে তা নিয়ে বসে থাকব নাকি?”

প্রথম ঘটনাটি ঘটে বেলা ১১টা ৩০মিনিট নাগাদ। পরেরটা আবার দুপুর, ২টো ৩০মিনিটে। দুইবারই একই এলাকায় ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ে স্থানীয়রা। এদিন সকালে ট্রেনটি আলিপুরদুয়ার যাওয়ার সময় সিগনাল না পেয়ে ৭নম্বর ওয়ার্ডে যাদবপল্লীর কাছে দাঁড়িয়ে থাকে। এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিন্টু ঘোষ। অভিযোগ, ট্রেনটি দাঁড়াতেই সেখান থেকে প্রথমে জয় শ্রী রাম ধ্বনি দেওয়া হয়। পরবর্তীতে মহিলাদের দেখে নোংরা অঙ্গভঙ্গি করে। তখনই এলাকার বাসিন্দাদের সঙ্গে বাদানুবাদ শুরু হয় ট্রেনে থাকা বিজেপি সর্মথকদের। তারপর এলাকার বাসিন্দাদের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায়। ঠিক তখনই পাথর ছোঁড়া শুরু করে এলাকার বাসিন্দারা। পালটা বিজেপি সমর্থকরাও পাথর ছোঁড়ে বলে অভিযোগ।

Advertisement

এই বিষয়ে এলাকার মহিলা বাসিন্দা জারিনা খাতুন বলেন, “ট্রেন দাঁড়াতেই ওরা প্রথমে ধ্বনি দিয়ে আমাদের মেয়েদের দিকে নোংরা অঙ্গভঙ্গি দেখাতে শুরু করে। আমরা তাদের বলি অসভ্যতামি বন্ধ করতে কিন্তু তারা রাজি হয়নি। উলটে ট্রেন থেকে নেমে আমাদের মারতে আসে। তখনই এলাকার যুবকরা বাধা দেয় দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়।” অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার কাউন্সিলর পিন্টু ঘোষ। তিনি বলেন, “ট্রেন থেকে যে নোংরা অঙ্গভঙ্গি করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এগুলো করা উচিত ছিল না।”

এদিকে এই পাথর ছোঁড়ার ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন বিজেপির ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। তিনি বলেন, “রাজ্যে তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুষ্কৃতীদের সহযোগিতা নিচ্ছে বিজেপি রোখার জন্য। যেভাবে ট্রেনে হামলা চালানো হয়েছে তা প্রমাণ করে দেয় তৃণমূল এবার শেষের পথে।” যদিও এই অভিযোগকে নসাৎ করে দেন মেয়র গৌতম দেব৷ তিনি বলেন, “এগুলো বিজেপি নিজেরা করে নাটক করছে। যেভাবে তারা রাষ্ট্রপতি নিয়ে নাটক করল। নইলে আমাদের খেয়েদেয়ে কাজ নেই কখন স্পেশাল ট্রেন আসবে তার অপেক্ষা করব। আমাদের কর্মীরা এই কাজ করেনি। এই শহরে এসব হয়না হতেও দেব না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.