Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬

মানসিক অশান্তি! কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল থেকে গুলি ছুঁড়ে আত্মঘাতী পুলিশ কর্মী

পুরুলিয়ায় চাঞ্চল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৩, ১৩:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৩, ১৩:৫০

options
link
মানসিক অশান্তি! কর্তব্যরত অবস্থায় সার্ভিস রাইফেল থেকে গুলি ছুঁড়ে আত্মঘাতী পুলিশ কর্মী zoom
Advertisement

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: কর্তব্যরত অবস্থায় আত্মঘাতী আরও এক পুলিশকর্মী। বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার (Purulia) বেলগুমা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপারের বাংলোর সেন্ট্রিতে কর্মরত ছিলেন। সেখানেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই কর্মী। সূত্রের খবর, মানসিক অশান্তিতে ভুগছিলেন আত্মঘাতী পুলিশ কর্মী। পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

মৃতের নাম সুশীল কিস্কু (৩২)। এনভিএফ (NVF) কর্মী। বান্দোয়ানের চালুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপারম চিন্ময় মিত্তালের বাংলোর সেন্ট্রিতে কর্মরত ছিলেন তিনি। এদিন কর্মরত অবস্থায় থ্রি নট থ্রি রাইফেল থেকে চোয়াল বরাবর গুলি ছুঁড়ে আত্মঘাতী হন সুশীল কিস্কু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম রায়ের পরই হাই কোর্টে কুন্তলের চিঠি মামলার শুনানি, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

গুলির শব্দ শোনামাত্র ছুটে আসেন তাঁর সহকর্মীরা। জখম পুলিশ কর্মীকে উদ্ধার করে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এবিষয়ে এথনও জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, পারিবারিক টানাপোড়েনের জেরে আত্মঘাতী হয়েছেন তিনি।

[আরও পড়ুন: রবিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা, অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.