শান্তনু কর, জলপাইগুড়ি: ফের বন্যপ্রাণ পাচারের আন্তর্জাতিক চক্রের পর্দাফাঁস করল বনদপ্তর৷ কয়েক কোটি টাকার মূল্যের কালো ভালুকের পিত্ত-সহ ভুটানের দুই নাগরিককে আটক করে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর বন বিভাগ৷ পরে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন বেলাকোবা রেঞ্জের ফরেস্ট অফিসার সঞ্জয় দত্ত৷
[প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যুবতীর ভুয়ো MMS ভাইরাল করল যুবক]
বনদপ্তর সূত্রে খবর, ভুটান সীমান্ত সংলগ্ন জয়গাঁও এলাকায় অভিযান চালায় বন বিভাগের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্পেশ্যাল টাস্ক ফোর্সের একটি দল অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার মূল্যের কালো ভালুকের পিত্ত-সহ ভুটানের দুই নাগরিককে আটক করে৷ জানা গিয়েছে, ধৃতদের নাম টিটি নামগেইল ও লোলো। টিটি নামগেইলের বাড়ি ভুটানের মঙ্গর জেলায়। লোলো ভুটানের চুখা জেলার বাসিন্দা৷ এদিনের এই অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৩০০ গ্রাম ওজনের পিত্তথলি৷ বনদপ্তরের অনুমান, পিত্তদুটি থাইল্যান্ডে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের৷
[প্রকাশ্যে চায়ের দোকানে এক ব্যক্তিকে গলা কেটে খুন! আতঙ্ক জয়নগরে]
Jalpaiguri: Officers of Belakoba forest range have seized three gallbladders of Asian black bear. Two Bhutan nationals arrested. #WestBengal pic.twitter.com/qFMMGNP9mE
— ANI (@ANI) September 28, 2018
মূলত, ভুটানে এই কালো ভালুক পাওয়া যায়৷ কালো ভালুকের পিত্ত আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে কাজে লাগে৷ ভালুকের পিত্ত দিয়ে তৈরি আয়ুর্বেদিক ওষুধ ডেঙ্গু, হার্টের অসুখের জন্য থাইল্যান্ডে অত্যন্ত জনপ্রিয়৷ প্রতি গ্রাম পিত্তের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা৷ সঞ্জয় দত্ত জানান, উদ্ধার হওয়া কালো ভালুকের পিত্তের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা৷
[পুলিশ হেফাজতে রাতভর যুব মোর্চার সভাপতিকে নির্যাতনের অভিযোগ]
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা
-
মালদহে গঙ্গা-ফুলাহার মিলেমিশে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ভূতনিতে ভেসে গেল কিশোর!