Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Omicron

Omicron: ওমিক্রন রুখতে আরও তৎপর রাজ্য, বিদেশফেরত যাত্রীদের জন্য জারি একগুচ্ছ নয়া নিয়ম

জেনে নিন বিদেশ থেকে ফিরলে কী কী নিয়ম মেনে চলতে হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২১, ১৫:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০২১, ১৫:৫৪

options
link
Omicron: ওমিক্রন রুখতে আরও তৎপর রাজ্য, বিদেশফেরত যাত্রীদের জন্য জারি একগুচ্ছ নয়া নিয়ম zoom
ছবি: প্রতীকী

ক্ষীরোদ ভট্টাচার্য: একুশের শেষে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন (Omicron)। এ রাজ্যেও এই স্ট্রেনের প্রকোপ বাড়ছে। এখনও পর্যন্ত বাংলায় ১০ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। বুধবারই জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট এসেছে। ১০৭ জনের মধ্য়ে ৫ জন ওমিক্রন পজিটিভ। আগেই পাঁচজনের শরীরে মিলেছিল করোনার নতুন স্ট্রেন। ফলে বাংলায় মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০। নতুন সংক্রমিতদের মধ্য়ে মাত্র ১ জনই বিদেশফেরত, বাকিরা সকলেই স্থানীয় বলে খবর স্বাস্থ্যদপ্তর সূত্রে।

এই অবস্থায় কেন্দ্রের তরফে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করে বাড়তি সতর্কবার্তা দেওয়া হয়েছে মঙ্গলবারই। আর রাতেই বিদেশফেরত যাত্রীদের জন্য নতুন করে কোভিড (COVID-19) বিধি জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। বিদেশ থেকে কলকাতা বিমানবন্দরে নামলে এবার থেকে একাধিক নতুন নিয়ম মেনে চলতে হবে যাত্রীদের।  নতুন করে বিজ্ঞপ্তি জারি করলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Retesting of International Travellrs_27.12.2021_0001

বিমানবন্দরে নামলে কোভিড পরীক্ষার জন্য RT-PCR টেস্ট হচ্ছিল এতদিন। তাতে নেগেটিভ হলে স্বাভাবিক জীবনযাপন করা যেত। কিন্তু এবার থেকে নেগেটিভ হলেও কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার ৮ দিন পর ফের কোভিড টেস্ট করতে হবে। একঝলকে দেখে নিন রাজ্যের জারি করা নতুন নিয়মগুলি –

  • বিদেশ থেকে ফেরার ৮ দিন পর আবার কোভিড পরীক্ষা করতে হবে। ফলাফল পজিটিভ হলে কোনও হাসপাতালে ভরতি হয়ে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে। নেগেটিভ হলে মোট ১৪ দিন কোয়ারেন্টাইনে (Quarantine) থাকতে হবে যাত্রীদের। অর্থাৎ বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হল।
  • বিদেশ থেকে ফিরে কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ার পরও যদি কোনওরকম উপসর্গ দেখা যায়, তাহলে ৮ দিন অপেক্ষা না করে সঙ্গে সঙ্গেই কোভিড পরীক্ষা করাতে হবে এবং ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে।
  • যাত্রীরা ৮ দিন পর পরীক্ষা করছেন কি না, তার জন্য কলকাতা পুরসভা এবং জেলা প্রশাসনের বিশেষ শাখা তৈরি করতে হবে। তারাই নজরদারি করবেন।
  • বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিদেশফেরত সমস্ত যাত্রীর তালিকা জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে পাঠানো হয়। কলকাতার যাত্রীদের ক্ষেত্রে এই তালিকা পাঠাতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে।

স্বাস্থ্যদপ্তরের তরফে বেশি জোর দেওয়া হয়েছে সমন্বয়ে। জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিকদের বাড়তি দায়িত্ব – নিজেদের এলাকায় বিদেশফেরত যাত্রীদের উপর নজর রাখা। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে খবর স্বাস্থ্যদপ্তর সূত্রে। বুধবার থেকেই লাগু হচ্ছে নয়া নিয়ম। 

[আরও পডুন: ‘কুম্ভমেলা সুয়োরানি, এখানে যেন দুয়োরানি’, গঙ্গাসাগরে দাঁড়িয়ে কেন্দ্রকে তোপ মমতার]

বিষয়টি নিয়ে এদিন সাগরের প্রশাসনিক বৈঠকে মুখ্য়মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। ওমিক্রন থেকে বাঁচতে নতুন কী কী সাবধানতা অবলম্বন করা যায়, সে বিষয়ে স্বাস্থ্যসচিবকে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সচিব নারায়ণ স্বরূপ নিগম জানান, বিদেশফেরত যাত্রীদের থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, তার জন্য ফের একদফা কড়া কোভিডবিধি জারি হয়েছে। এছাড়া প্রত্যেক যাত্রীর খবর রাখা হচ্ছে ফোন করে। 

[আরও পডুন: WB Civic Polls: ‘মারের বদলে পালটা মার হবে’, আসানসোল পুরভোটের আগে তৃণমূলকে হুঁশিয়ারি অগ্নিমিত্রা পলের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.