Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
করোনা

করোনা যুদ্ধে জয়, হাসি মুখে ঘরে ফিরলেন নদিয়ার প্রৌঢ়

১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন ওই প্রৌঢ়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২০, ১৫:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২০, ১৫:২০

options
link
করোনা যুদ্ধে জয়, হাসি মুখে ঘরে ফিরলেন নদিয়ার প্রৌঢ় zoom
Advertisement

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: অবশেষে করোনার সঙ্গে যুদ্ধের ইতি। মারণ ভাইরাসকে পরাজিত করে জয়ের হাসি নিয়ে বাড়ি ফিরলেন নদিয়ার প্রৌঢ়। হাসপাতাল থেকে বেরিয়ে চিকিৎসকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

জানা গিয়েছে, নদিয়ার চাপড়ার বাসিন্দা এই ব্যক্তির নাম মোস্তাকিন মণ্ডল। পোর্টট্রাস্টে কর্মরত ওই প্রৌঢ় চলতি মাসের ২ তারিখ থেকে জ্বরে ভুগছিলেন। করোনা আবহে তাই ঝুঁকি না নিয়েই তাঁকে বারাসতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেলে জানা যায় করোনা আক্রান্ত তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় কদম্বগাছির কোভিড হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। কোয়ারেন্টাইনে পাঠানো হয় তাঁর পরিবারের সদস্যদের। সেই থেকে শুরু অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াই।

Advertisement

[আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় করোনার বলি ৬২, সাম্প্রতিককালের মধ্যে ‘সর্বাধিক’, মানল কেন্দ্র]

সর্বক্ষণ ওই ব্যক্তিকে নজরে রাখেন চিকিৎসরা। ক্রমাগত মনোবল জোগান তাঁরা। আশা ছাড়ার কিছু নেই, এই রোগ মানেই যে মৃত্যু নয়, চিকিৎসকরাই তা বোঝান ওই প্রৌঢ়কে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মোস্তাকিন মণ্ডল। মঙ্গলবার তাঁকে ছুটি দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। তবে এখনও ১৪ দিন নিয়ম মেনে তাঁকে থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে।

mostakin-2

এদিন তিনি হাসপাতাল থেকে বের হওয়ার সময় হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসদের ভূমিকায় আপ্লুত ওই প্রৌঢ়। তাঁর কথায়, ডাক্তাররা ছিলেন বলেই তিনি এই যুদ্ধ জয়ী হলেন। পাশাপাশি, তিনি বলেন শুধু তাঁকে নয়, এই হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেককে একইভাবে সহযোগিতা করছেন করোনা সৈনিকরা। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সকলেই। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল পর্যন্ত এই হাসপাতালে চিকিতসাধীন ছিলেন মোট ৪২ জন। প্রৌঢ়-সহ আরও এক যুবক এদিন ছাড়া পাওয়ায় এখন ৪০ জন রয়েছেন। তাঁরা সকলেই সুস্থতার পথে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সেপ্টেম্বরেই তৈরি হয়ে যাবে করোনার টিকা! চাঞ্চল্যকর দাবি ভারতীয় সংস্থার]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.