নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশি এক তরুণীকে গনধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভারত-বাংলাদেশ সীমান্তে৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্তের নরহরিপুর এলাকায়৷ দুই অভিযুক্ত মোশারেফ মণ্ডল ও তপন বিশ্বাসের খোঁজ শুরু করেছে পুলিশ৷ শারীরিক পরীক্ষার পর তরুণীকে নজরদারিতে রেখেছেন পুলিশ আধিকারিকরা৷ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
[ আরও পড়ুন: অব্যাহত গণপিটুনি, ছেলেধরা সন্দেহে বৃহন্নলাদের মারধরের ঘটনায় চাঞ্চল্য সিউড়িতে ]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের নরাইল জেলার মীরজাপুরের বাসিন্দা ওই তরুণী৷ স্বরূপনগর সীমান্ত দিয়ে দালাল মারফত চোরাপথে ভারতে প্রবেশ করে৷ এরপর কাজের উদ্দেশ্যে গুজরাটের সুরাটে চলে যায়৷ ওখানেও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি৷ ফের বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন৷ আর সেই লক্ষ্যেই গুজরাট থেকে পালিয়ে আসে এ রাজ্যে৷ এবং পেট্রাপোল সীমান্তে পাচারকারী এক দালালের বাড়িতে আশ্রয় নেন৷ অভিযোগ, সেখানেই গণধর্ষণের শিকার হন তিনি৷ অভিযুক্ত দুই যুবকের নাম মোশারেফ মণ্ডল ও তপন বিশ্বাস৷ পুলিশ জানিয়েছে দুই অভিযুক্তই বাংলাদেশে চোরাচালান কারবারের সঙ্গে যুক্ত রয়েছে৷

[ আরও পড়ুন: ডাইনি অপবাদে মহিলাকে মারধর, মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তরুণী ]
নির্যাতিতা তরুণীর বয়ানে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কোনওক্রমে অভিযুক্তদের গোপন ডেরা থেকে পালিয়ে আসেন তিনি৷ এবং পেট্রাপোল সীমান্তে টহলরত পুলিশের দ্বারস্থ হন৷ সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পুলিশের সামনে তকুলে ধরেন৷ অভিযুক্তদের নামে ধর্ষণের মামলা রুজু করেন৷ ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ৷ পাশাপাশি, চোরাপথে ভারতে প্রবেশের অপরাধে ওই তরুণীর বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে৷ বুধবার সকালে তাকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হবে৷
সর্বশেষ খবর
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?