মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: বৈঠক চলাকালীন আইএসএফের উপর হামলা। কাঠগড়ায় তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের (WB Panchayat Poll 2023) আগে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগরী।
ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। জগৎবল্লভপুরের ইছানগরী এলাকায় আইএসএফের বৈঠক চলছিল। পঞ্চায়েত ভোটে রণকৌশল স্থির করতে প্রাথমিক বিদ্যালয়ে বৈঠক হচ্ছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা সেখানে হামলা চালায়। পালটা আক্রমণ চালায় আইএসএফও। ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বাধে। দু’পক্ষের কর্মী-সমর্থকরা একে অপরের উপর লাঠি, বোমা নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ।
[আরও পড়ুন: অশান্তির অভিযোগ সত্ত্বেও পঞ্চায়েত ভোটে মনোনয়ন বিরোধীদের, কোন দলের ক’টি মনোনয়ন?]
তৃণমূলের প্রশ্ন, “আইএসএফ যদি শান্তিপূর্ণভাবে বৈঠক করে তাহলে এত বোমা, লাঠি এল কী করে? তারা এলাকায় অশান্তি তৈরি করতে চেয়েছিল।” যদিও আইএসএফের বক্তব্য, “পায়ের তলার মাটি সরছে তা ভেবে তৃণমূল অন্যায়ভাবে আইএসএফের উপর আক্রমণ চালাচ্ছে।”
এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন ও রাজ্য]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক