সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য রুখতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার৷ বুধবার সেরকমই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ জানালেন, শিক্ষাক্ষেত্রে পরিচালন সমিতিতে নেতা-মন্ত্রীদের বদলে এবার থাকবেন শিক্ষাবিদরা৷
নানা কারণে রাজ্যে বারবার শিক্ষা প্রতিষ্ঠানে গণ্ডগোল বেধেছে৷ রাজনৈতিক জটিলতায় অচল হয়েছে পঠনপাঠন৷ তাতে সুনাম নষ্ট হয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলির৷ এবার সে পরিস্থিতি রুখতে সচেষ্ট হচ্ছে রাজ্য সরকার৷ শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানগুলির হৃতগৌরব ফেরাতে সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছে৷ তার মধ্যে অন্যতম হল শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালন সমিতির মাথা থেকে নেতা-মন্ত্রীদের সরানো৷ পরিবর্তে সেখানে থাকবেন শিক্ষাবিদরা৷ এছাড়া পরিচালন সমিতিতে যেই থাকুন না কেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম স্নাতক হতে হবে৷ রাজনৈতিক পরিবেশ থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করতেই এ ভাবনা সরকারের৷ প্রয়োজন হলে এ ব্যাপারে নতুন আইনও আনতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷
রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির হাল ফেরাতে এরকম এক উদ্যোগই দরকার ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ সরকারি এই পরিকল্পনাকে তাই স্বাগত জানিয়েছে রাজ্যের শিক্ষামহল৷
সর্বশেষ খবর
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
লালকেল্লায় ইতিহাস, এই প্রথমবার স্বাধীনতা দিবসে বন্দে মাতরমে মুখরিত ‘লাল দুর্গ’
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮