দীপঙ্কর মণ্ডল, বীরভূম: নজরবন্দি থেকেও ভোটের ময়দানে স্বমহিমায় অনুব্রত মণ্ডল৷ নির্বাচন কমিশনের নজরদারি সত্ত্বেও কর্মীদের সঙ্গে বাইকে চড়ে ভোট দিতে যান তিনি৷ সোমবার বুথে ঢুকে ভোট দেন দাপুটে নেতা৷ বীরভূম ও বোলপুর আসনের বিভিন্ন বুথে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেই দাবি তাঁর৷ নকুলদানার সাফল্যে খুশি দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ এদিকে, বিনা কারণেই নজরবন্দি করা হয়েছে তাঁকে, এই অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল৷ বিচারপতির নির্দেশ অনুযায়ী মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন নজরবন্দি নেতা৷ মামলা সময়মতো হলে, সোমবারই হতে পারে শুনানি৷
[ আরও পড়ুন: বারাবনিতে আক্রান্ত বাবুল, তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ]
পাচন, নকুলদানার দাওয়াইয়ে ত্রস্ত গোটা বীরভূম৷ অনুব্রত মণ্ডলের বাক্যবাণে ভীত ভোটকর্মীরাও৷ অবাধ, শান্তিপূর্ণ ভোট চাইলে, দাপুটে নেতাকে নজরবন্দি করার দাবি করেছিলেন তাঁরা৷ নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিলেন ভোটকর্মীরা৷ তার জেরে যদিও জেলা তৃণমূল সভাপতিকে নজরবন্দি করার সিদ্ধান্ত নেয় কমিশন৷ ভোটের দিন তাঁর বাড়ির সামনে চলছে ভিডিওগ্রাফি৷ মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷ নজরবন্দি এড়িয়ে দলীয় কর্মীসমর্থকদের নিয়ে বাইকে চড়ে ভোট দিলেন অনুব্রত মণ্ডল৷

ততক্ষণে যদিও নানুরে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়ে গিয়েছে৷ বিজেপি এবং তৃণমূল দু’পক্ষের সংঘর্ষে ইতিমধ্যেই বাড়ি ভাঙচুরও শুরু হয়ে গিয়েছে৷ জখম হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন৷ তবে তা সত্ত্বেও নিজের লোকসভা কেন্দ্রে কোনও অশান্তি হচ্ছে তা মানতে নারাজ অনুব্রত মণ্ডল৷ পরিবর্তে বেশ শান্তিপূর্ণভাবেই বীরভূম, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে ভোট হচ্ছে বলেই দাবি জেলা তৃণমূল সভাপতির৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন অনুব্রত৷ তাঁর নকুলদানার দাওয়াই যে নির্বাচনী আবহে হিট, তা জানাতেও ভোলেননি অনুব্রত মণ্ডল৷
[ আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেমুয়ায় গ্রামবাসীদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের]
ভোট দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে আসেন অনুব্রত মণ্ডল৷ কমিশনের নিষেধাজ্ঞায় নিজের মোবাইল ব্যবহার করতে পারছেন না ঠিকই৷ তবে দলের অন্যান্য নেতাকর্মীদের ফোন থেকেই বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন তিনি৷ সুষ্ঠু, অবাধ ভোট করানোর জন্য দলের কর্মী-সমর্থকদের নির্দেশও দেন দাপুটে নেতা৷

দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
এবার সিআইডির নজরে ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক! ৩ বছরের পুরনো মামলায় তলব
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
-
বিচ্ছেদে অশান্তি, সিরিয়াল থেকে ছাঁটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!