অর্ণব দাস, বারাকপুর: ফের আক্রান্ত পুলিশ। নাকা তল্লাশির সময় আক্রান্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানার পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু তল্লাশি।
বৃহস্পতিবার সন্ধেয় ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পানিট্যাঙ্কি মোড়ে নাকা তল্লাশি চালায় ভাটপাড়া থানা পুলিশ। সেই সময় এক যুবকের বাইক দাঁড় করায় পুলিশ। ওই যুবক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ওই যুবক পরে দলবল নিয়ে ভাটপাড়া থানায় হাজির হয়। অভিযোগ, এক সাব ইন্সপেক্টরকে মারধর করে তারা।
[আরও পড়ুন: প্রয়াত উত্তম-সুচিত্রার সহ-অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়, শোকস্তব্ধ টলিউড]
এই ঘটনায় রবি গুপ্তা, সঞ্জয় রাজভর নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ৩৩২, ৩৪১, ৩৫৩, ৫০৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়। শুক্রবার বারাকপুর আদালতে তোলা হয় তাদের।
[আরও পড়ুন: ‘অভিষেককে ব্যক্তিগতভাবে চিনি না, কষ্টে চিঠি লিখেছি’, সিবিআই জেরায় দাবি কুন্তলের]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে হরমন-স্মৃতিদের ম্যাচ উপভোগ বিরাট-অনুষ্কার, ভারত হারলেও লর্ডসে ‘হিট’ বিরুষ্কা মোমেন্ট
-
বসের আদেশে টাকা পাঠাতেই গায়েব ৩.৫ কোটি! কেমন করে নিজেকে বাঁচাবেন সাইবার প্রতারণার কবল থেকে?
-
খামেনেইয়ের রক্তচক্ষু উড়িয়ে মার্কিন ব্রিগেডের সঙ্গে হ্যান্ডশেক! বিশ্বকাপ বিদায়ের পর চর্চায় ‘শান্তিপ্রিয়’ ইরান
-
মেসির হাতে কাপ দেখছেন না পেকেরম্যান, রোনাল্ডোকে নিয়েও আশাবাদী নন কিংবদন্তি কোচ
-
মহরমের সম্প্রচারে ভাবাবেগে আঘাত! পাকিস্তানে সাময়িক বন্ধ জিও টিভির সম্প্রচার