Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Bishnupur

বিধায়কের মদতে গা ঢাকা! অবশেষে পুলিশের জালে দিলীপ মণ্ডল ‘ঘনিষ্ঠ’ জেলা পরিষদ সদস্য

২০২৪ সালের একটি খুনের মামলায় মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৭:৪৩

link
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৭:৪৩

options
link
বিধায়কের মদতে গা ঢাকা! অবশেষে পুলিশের জালে দিলীপ মণ্ডল ‘ঘনিষ্ঠ’ জেলা পরিষদ সদস্য zoom
দিলীপ মণ্ডল 'ঘনিষ্ঠ' জেলা পরিষদ সদস্য বাবান গাজী। নিজস্ব ছবি।
Advertisement

আগেই গ্রেপ্তার হয়েছেন ‘গুরু’ দিলীপ মণ্ডল। আর এবার একটি খুনের মামলায় গ্রেপ্তার হলেন ‘চ্যালা’ তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য রাজীব ওরফে বাবান গাজী। ২০২৪ সালের একটি খুনের মামলায় মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতকে আদালতে পেশ করা হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ডহারবার পুলিশ জেলার স্পেশাল টিম ও বিষ্ণুপুর (Bishnupur) থানার যৌথ বাহিনী ঘুটিয়ারি শরিফ এলাকায় অভিযান চালায়। এই অভিযানে বাবান গাজীর এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে বিষ্ণুপুর থানা এলাকায় সুরাজ মালিক নামে এক যুবক খুন হয়। সেই মামলায় মূল অভিযুক্ত ছিলেন বাবান গাজী। ঘটনার পর থেকেই পুলিশের খাতায় তিনি পলাতক ছিলেন। অভিযোগ, এই বাবা গাজী বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ঘনিষ্ঠ। তাঁর মদতেই এতদিন গা ঢাকা দিয়ে থাকতে পেরেছেন তিনি। তবে রাজ্যে পালাবদলের ৩ মাসের মধ্যে তাঁকে খুঁজে বের করে গ্রেপ্তার করল পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ধৃতকে বুধবার আলিপুর আদালতে পেশ করা হয়েছে। তাঁকে পুলিশ হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, নিজেদের হেফাজতে নিয়ে খুনের ঘটনার তদন্তে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, বিজেপিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে পুরী থেকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। এবার অন্য একটি খুনের মামলায় তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেতা বাবান গাজীকে গ্রেপ্তার করল পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.