Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

১৫০ পাতার চার্জশিটে দেবরাজের অপরাধ-আখ্যান, সিন্ডিকেট-রাজের ‘প্রমাণ’ সাক্ষীদের বয়ানে!

প্রায় ১৫০ পাতার চার্জশিটে ১১ জন সাক্ষীর বয়ান উল্লেখ করা হয়েছে বলে খবর।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ২০:২৪

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ২০:২৪

options
link
১৫০ পাতার চার্জশিটে দেবরাজের অপরাধ-আখ্যান, সিন্ডিকেট-রাজের ‘প্রমাণ’ সাক্ষীদের বয়ানে! zoom
দেবরাজ চক্রবর্তী। ফাইল ছবি।
Advertisement

গ্রেপ্তারের ৩৫ দিনের মাথায় বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বৃহস্পতিবার বারাসতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে প্রায় ১৫০ পাতার চার্জশিট পেশ করেছে বাগুইহাটি থানার পুলিশ। রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে গোটা এলাকায় সিন্ডিকেট-রাজ ও তোলাবাজির অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১১১ ধারা-সহ একাধিক ধারায় এই চার্জশিট জমা পড়েছে।

বৃহস্পতিবার বারাসত আদালতে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, তদন্তে দেবরাজের সিন্ডিকেট পরিচালনা ও তোলাবাজির অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। সেই প্রমাণের ভিত্তিতেই আদালতে চার্জশিট জমা পড়েছে। তিনি আরও জানান, অভিযোগকারীর বক্তব্যের পাশাপাশি তদন্তে উঠে এসেছে একাধিক ভুক্তভোগীর বয়ান ও অন্যান্য তথ্যপ্রমাণ। সেই সব তথ্যের ভিত্তিতেই চার্জশিট পেশ করা হয়েছে। একই সঙ্গে মামলার দ্রুত বিচারপ্রক্রিয়া শুরুর আবেদনও আদালতের কাছে জানানো হয়েছে। দেবরাজের বিরুদ্ধে মানুষকে ভয় দেখিয়ে তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল। প্রায় ১৫০ পাতার চার্জশিটে ১১ জন সাক্ষীর বয়ান উল্লেখ করা হয়েছে বলে খবর। পরবর্তীকালে অতিরিক্ত চার্জশিট দিতে পারে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট-গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী। দেবরাজ বিধাননগর এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত। দম্পতির বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি সহ ভূরি ভূরি অভিযোগ। উল্লেখ্য, গ্রেপ্তার এড়াতে দেবরাজ চক্রবর্তী কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ হওয়ার পর গত ২ জুলাই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.