Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
Naihati

রাজ্যে পালাবদলের পরই বড়মার মন্দির কমিটিতে পরিবর্তন, পদ খোয়ালেন সম্পাদক

মন্দিরের পরিচালন কমিটির খোলনলচে বদলে ফেলা হল, পুরনো সদস্যদের মধ্যে রইলেন মাত্র ৪ জন।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৯:৫৪

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৯:৫৪

options
link
রাজ্যে পালাবদলের পরই বড়মার মন্দির কমিটিতে পরিবর্তন, পদ খোয়ালেন সম্পাদক zoom
রাজ্যে সরকার বদলের পর পরিবর্তন নৈহাটির বড়মা মন্দিরের পরিচালন কমিটিতে, ফাইল ছবি
Advertisement

রাজ্যে সরকার পরিবর্তনের পর ভেঙে দেওয়া হয়েছিল নৈহাটির শতাব্দী প্রাচীন বড়মা মন্দিরের পরিচালন কমিটি। মাস দুয়েক পর অবশেষে গঠিত হল নতুন কমিটি। তৈরি হল ২১ সদস্যের পরিচালনা কমিটি ও ৮ সদস্যের উপদেষ্টা কমিটি। আর নতুন পরিচালন কমিটিতে পদ খোয়ালেন সম্পাদক তাপস ভট্টাচার্য। তাঁকে তুলনামূলক কম পদে এনে যুগ্ম সম্পাদক করা হয়েছে।

জানা যাচ্ছে, নৈহাটির বড়মার মন্দিরে নতুন পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে বারাকপুর মহকুমার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এইচ এস পাঠককে। সহ-সভাপতি হয়েছেন মদন বিশ্বাস। যুগ্ম সম্পাদক করা হয়েছে তাপস ভট্টাচার্য ও কমলকৃষ্ণ ঘোষকে। উল্লেখযোগ্যভাবে, আগের কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য এবার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটিতে প্রাক্তন বিধায়ক সনৎ দে, প্রাক্তন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়-সহ আগের কমিটির একাধিক সদস্যের নাম নেই।

জানা যাচ্ছে, নৈহাটির বড়মার মন্দিরে নতুন পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে বারাকপুর মহকুমার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এইচ এস পাঠককে। সহ-সভাপতি হয়েছেন মদন বিশ্বাস। যুগ্ম সম্পাদক করা হয়েছে তাপস ভট্টাচার্য ও কমলকৃষ্ণ ঘোষকে। উল্লেখযোগ্যভাবে, আগের কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য এবার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটিতে প্রাক্তন বিধায়ক সনৎ দে, প্রাক্তন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়-সহ আগের কমিটির একাধিক সদস্যের নাম নেই। পুরনো কমিটি থেকে মাত্র চারজন – তাপস ভট্টাচার্য, অরিত্র বন্দ্যোপাধ্যায়, অয়ন সাহা ও সুজিত দাস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই রদবদল ঘিরে মন্দিরের একাংশ ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সুর শোনা গিয়েছে। তাঁদের একাংশের প্রশ্ন, দীর্ঘদিন মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত অধিকাংশ সদস্যকে বাদ দেওয়ার কারণ কী? নতুন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হয়েছেন শর্মিষ্ঠা দে। ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র। তিনি বলেন, ‘‘বড়মা মন্দির পরিচালনার জন্য সম্পূর্ণ অরাজনৈতিক কমিটি গঠন করা হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে এই কমিটি তৈরি হয়েছে। আমাদের লক্ষ্য স্বচ্ছ ও সুষ্ঠুভাবে মন্দির পরিচালনা করা।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.