জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। একবার নয়, বারবার ওই কিশোরীকে শারীরিক নির্যাতন করেছেন বলে যুবকের বিরুদ্ধে অভিযোগ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার ওই শিক্ষককে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। এদিন ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের নাম শান্তনু হালদার (২১) উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানী এলাকায় বাড়ি অভিযুক্তর। পেশায় গৃহশিক্ষক। ১২ বছরের এক প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে গিয়ে পড়াতেন তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পড়ানো চলাকালীন শান্তনু যে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করছেন সেই বিষয়টি দেখে ফেলেন নাবালিকার মা। এর পরই পালিয়ে যায় শান্তনু।
[আরও পড়ুন: রঙ্গলীলার ভিডিও প্রকাশ করব! নাম না করে অমিতাভ চক্রবর্তীর কেচ্ছা ফাঁসের হুঁশিয়ারি অনুপমের]
নাবালিকার কাছ থেকে পরিবারের লোকজন জানতে পারেন, টিউশন চলাকালীনই ওই নাবালিকাকে না কি একাধিকবার ধর্ষণ করেছেন শান্তনু। শুক্রবার রাতেই নির্যাতিতার মা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এদিন অভিযুক্ত গৃহশিক্ষক শান্তুনু হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
[আরও পড়ুন: ‘এজেন্সির সঙ্গে লড়তে গেলে নিজেকে ঠিক রাখতে হবে’, তৃণমূলকে ‘পাঠ’ অর্জুনের]
সর্বশেষ খবর
-
‘জমানত জব্দ হবে, বড় চোর জেলে যাবে’, নন্দীগ্রামে হাসিরানিকে পাশে নিয়ে তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু
-
কলকাতায় পা রেখে ব্রাজিলের মুখে পেলে ও মোহনবাগান, ফিরে দেখা ’৭৭-এর সেই ঐতিহাসিক ম্যাচ
-
সাগরের কোল ঘেঁষে লং ড্রাইভ! পুজোর ছুটিতে আপনারই অপেক্ষায় কেরলের এই বিরল সমুদ্রসৈকত
-
কমিশনের ‘পক্ষপাতিত্ব’ দিয়ে বিজেপির বিপুল জনপ্রিয়তা সংজ্ঞায়িত করা যায় না
-
ফের পাক ষড়যন্ত্র! পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত ২ ‘পাকিস্তানি’