বিক্রম রায়, কোচবিহার: যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি দেওয়ায় গ্রেপ্তার হয়েছিলেন অধ্যাপক রানা রায়। পুলিশ প্রমাণ দিতে না পারায় জামিনও পেয়েছেন তিনি। বৃহস্পতিবার কোচবিহারের আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজে যান ইতিহাসের অধ্যাপক। তাঁকে কলেজে দেখে গো-ব্যাক স্লোগান তোলেন কলেজের ছাত্ররা। তাঁদের দাবি, কলেজের নাম ডুবিয়েছেন অধ্যাপক। তাই তাঁর কাছে আর কোনও ছাত্র পড়তে চায় না। পালটা অধ্যাপক রানা রায়ের দাবি, তিনি কোনও অপরাধ করেননি। ষড়যন্ত্র হচ্ছে। আপাতত কলেজের কাজে যোগ দিচ্ছেন না রানা রায়। অধ্যক্ষের দাবি, অভিযুক্ত অধ্যাপক আপাতত মেডিক্যাল লিভে রয়েছেন। ফিটনেস সার্টিফিকেট আনলে তবে কাজে যোগ দিতে পারবেন। তবে তার আগে মামলার কী হয় সেদিকে নজর থাকবে।
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার কোচবিহারের অধ্যাপক রানা রায়। ভুবনেশ্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায়ও নাম জড়িয়েছিল ধৃতের। বুধবার তাঁকে আদালতে তোলা হলে প্রমাণের অভিযোগে জামিন পেয়ে যান। এরপর কাজে যোগ দিতে কোচবিহারের কলেজে যান তিনি। সেখানেই বিপত্তি। গো-ব্যাক স্লোগান তোলেন কলেজের ছাত্ররা। তাঁদের দাবি, “অন্যায় কাজের সঙ্গে যুক্ত অধ্যাপক। কলেজের বহু ছাত্রর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। ওঁর ক্লাস কেউ করতে চাই না। ভবিষ্যতে যাতে উনি আর কলেজে না আসেন।” উপাচার্যের ঘরে যখন ছিলেন সেই সময় গো-ব্যাক স্লোগান ওঠে কলেজে।
[আরও পড়ুন: দুর্দান্ত লড়েও জয় অধরা, কিংস কাপে ইরাকের কাছে হার ভারতের]
সর্বশেষ খবর
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়
-
বিশ্বকাপে নেতৃত্ব দেবেন, অথচ ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্নই ছিল না! বিরাট স্বীকারোক্তি গিলের