নিজস্ব সংবাদদাতা, আউশগ্রাম: আউশগ্রাম উচ্চবিদ্যালয়ে অভিভাবকরা পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে নতুন করে গর্জে উঠলেন৷ শনিবার সকালে স্কুলে ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিভাবক ও ম্যানেজিং কমিটির একটি বৈঠক হয়৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ঘটনার বিষয়ে প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হবে৷
(সঙ্গিনী ও এলাকা দখলের লড়াইয়ে শেষে প্রাণ গেল দুই বাইসনের)
সেই সঙ্গে শুক্রবার হামলাকারী পুলিশ ও বহিরাগতদের বিরুদ্ধে প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হবে৷ সেই সময়ে অভিভাবকদের একাংশ উত্তেজিত হয়ে স্কুলের কাছে আউশগ্রাম থানায় ভাঙচুর চালায়৷ এমনকী, থানার গেটে খড়ের ছাউনিতে আগুন ধরিয়ে দেয়৷ সেই সঙ্গে আইসিকে অপসারণেরও দাবি তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা৷ উল্লেখ্য, শুক্রবার স্কুলের জমিতে থানা নির্মাণ ঘিরে বিতর্কের জেরে পুলিশ পড়ুয়াদের উপর লাঠিচার্জ করেছিল৷
(মাঘেই গ্রীষ্মের পদধ্বনি, গুমোট গরমে বাড়ছে রোগ)
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের