সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুড়ি দিনের শিশুকন্যাকে বিক্রির অভিযোগে আটক মা-সহ ৫ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার বারুইপুর থানা এলাকার মাধবপুরের বাসিন্দা তাপস নস্কর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, পুজা সর্দার নামে এক মহিলা টাকার বিনিময়ে নিজের ২০ দিনের শিশুকে বিক্রি করেছে। এই অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ। এরপরই আটক করা হয় পুজা সর্দার-সহ ৫ জনকে। উদ্ধার করা হয়েছে শিশুকন্যাটিকেও।
[আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার ছবিতে সিঁদুর পরিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশের জালে যুবক]
জানা গিযেছে, উজ্জল বাছার নামে একব্যক্তির মারফত ১৫ হাজার টাকার বিনিময়ে নিজের ২০ দিনের শিশুকন্যাকে বিক্রি করেছিল পুজা। মহিলার ঠাকুমা করুণা নস্কর গোটা বিষয়টি জানত। শিশুটিকে কিনেছিল বাসন্তী এলাকার বাসিন্দা বিশ্বদেব সর্দার ও শর্মিষ্ঠা সর্দার। কিন্তু কেন ২০ দিনের শিশুটিকে বিক্রি করল মা? শুধুই কি টাকার জন্য নাকি কন্যাসন্তান হওয়ায় কারণেই বিক্রির ছক কষেছিল পুজা, তা জানার চেষ্টা শুরু করেছে তদন্তকারীরা। পুলিশের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই পুলিশের তরফে শিশুটির মা, তার ঠাকুমা, দালাল উজ্জল বাছার-সহ যে দম্পতি শিশুটিকে কিনেছিল তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
[আরও পড়ুন: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, মৃত্যুর মুখ থেকে যাত্রীকে বাঁচিয়ে ‘হিরো’ RPF জওয়ান]
সর্বশেষ খবর
-
১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার
-
হৃদয়ে কৃষ্ণপ্রেমের জন্মই কি ভক্তের প্রকৃত সিদ্ধি! কেন পালিত হয় জন্মাষ্টমী?