সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ‘পৃথিবীর কেউ ভাল তো বাসে না, এ পৃথিবী ভাল বাসিতে জানে না’- এই উপলব্ধি আর কারোর নয়, স্বয়ং সুচকাণ্ডে জড়িত বুড়ো সনাতন ঠাকুরেরই। কিন্তু তার এই উপলব্ধি হতে হতে একটি সাড়ে তিন বছরের শিশুকন্যা যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। তাই এর কী আর কোনও মর্ম রইল!
[আঁকার অনুমোদন নেই ইসলামে, হেনস্তার শিকার ক্রিকেটার মইন আলি]
উত্তরপ্রদেশ থেকে পুরুলিয়া নিয়ে আসার পথে ট্রেনের বার্থে হাতকড়া বাঁধা অবস্থায় শুয়ে থাকা সনাতনের গলা থেকে বেরিয়েছিল বিখ্যাত এই শ্যামাসঙ্গীতটি। সম্প্রতি সামনে এসেছে সেই ভিডিও। তন্ত্র সাধনা করার পাশাপাশি গান করাটাও যে শখ ছিল অভিযুক্ত সনাতনের। অর্থ উপার্জনের আশায় উত্তরপ্রদেশে ছদ্মবেশ নিয়ে এই কাজই তো করছিল সে। শেষপর্যন্ত সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ তদন্তকারী দল।
দেখুন সেই ভিডিও:
এদিকে, গ্রেপ্তার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই বয়ান বদল অভিযুক্ত সনাতন ঠাকুরের। বুধবার পুরুলিয়া আদালতে তোলার আগে ‘ব্যাটার বৌ’-দের ঘাড়ে গোটা ঘটনার দোষ চাপিয়েছিল সে। কিন্তু বৃহস্পতিবার ভোল বদলে পুলিশি জেরায় সে জানায়, এই ঘটনায় মঙ্গলার প্রেমিক জড়িত। যা শুনে রীতিমত হাঁ পুলিশ আধিকারিকরা। তবে পুরুলিয়ার সুচকান্ডে মূল অভিযুক্ত সনাতন ঠাকুর যে পুলিশকে বিভ্রান্ত করছে তা ইতিমধ্যে বুঝে গিয়েছেন তাঁরা। কিন্তু পুলিশের কাছে খবর, সাড়ে তিন বছরের ওই মৃত শিশুকন্যাটি মঙ্গলার আগের স্বামীর নয়। তার প্রেমিকের ঔরসজাত! ফলে সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। তবে ওই সাড়ে তিন বছরের শিশুকন্যাটিকে এই বুড়ো সনাতনই যে সুচ ফুটিয়ে ‘খুন’ করেছে তা একেবারে পরিষ্কার। তবে প্রথমে স্বীকার না করলেও, পরে পুলিশি জেরায় শিশুটির শরীরে সুচ ফোটানোর কথা স্বীকার করেছে সনাতন। জেরায় সে জানিয়েছে, মঙ্গলা তার ‘প্রেমিকা’ ছিল। দীর্ঘদিন ধরে সনাতন তাকে ভালবাসে। তাই স্ত্রী মারা যাওয়ার পর মঙ্গলাকে বিয়ে করে নেয়। আর এরপরই ‘পথের কাঁটা’ ওই দুধের শিশুটিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে। পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস বলেন,“শিশুটিকে সুচ ফোটানোর বিষয়ে সনাতন উলটোপালটা কথা বলছে। এই ঘটনায় এখন ও মঙ্গলার আগের প্রেমিকের ওপর দোষ চাপাচ্ছে। তবে মঙ্গলাকে সনাতন ভালবাসত বলেই সে বিয়ে করেছে বলে জানিয়েছে।”
[প্রবল বর্ষণে শহরে যানজট, ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের]
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনে মঙ্গলার আগের প্রেমিককেও জেরা করা হতে পারে। তবে মঙ্গলার আগের স্বামী এখনও পলাতক। তদন্তে প্রয়োজন হলে তাকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। কিন্তু মঙ্গলার আগের স্বামী এখনও কেন পালিয়ে বেড়াচ্ছে? সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে পুলিশের মনে।এদিকে, মঙ্গলা ও সনাতনকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথাও ভাবছে পুলিশ। মঙ্গলার প্রতি সনাতনের দুর্বলতাকেই কাজে লাগাতে চাইছে তাঁরা।
[খুচরো নিতে নারাজ দোকানদার, প্রতিবাদে বিক্ষোভ প্রতিবন্ধী ভিক্ষুকদের]
সর্বশেষ খবর
-
আলিপুরদুয়ারে পূর্ণবয়স্ক হাতির রহস্যমৃত্যু! সেবকে ব্রেক কষে দাঁতালের দল বাঁচালেন ট্রেন চালক
-
বর্ষায় চিটচিটে ত্বক, ঝঞ্ঝাটে ফেলছে ব্রণ! সিরাম নয়, বাছুন সঠিক ফেসওয়াশ
-
একই প্রাতরাশ সবার জন্য নয়! বাচ্চা থেকে বয়স্ক, কী খাবেন, বাতলে দিলেন পুষ্টিবিদ
-
রথযাত্রায় পুরী যাবেন? ভক্তদের জন্য বিশেষ ট্রেন ঘোষণা পূর্ব রেলের
-
শহরে বাসের বিসর্জনের বাজনা! সংকট মোকাবিলায় রাজ্য প্রশাসনের দিকে তাকিয়ে সবাই