সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বুধবার পুরুলিয়া জেলা পরিষদের চূড়ান্ত বাজেট পেশের দিন অনুপস্থিত দলনেতা-সহ একাধিক কর্মাধ্যক্ষ। ফলে বাজেট পেশ করা সম্ভব হল না। বিধানসভা ভোটের আগে জেলা পরিষদের কোন্দল সামনে আসায় অস্বস্তিতে প্রশাসন। যদিও পুরুলিয়া জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় দলীয় কোন্দলের কথা অস্বীকার করে জানিয়েছেন, দলের অন্যান্য নেতা-সদস্য অনুপস্থিত থাকায় বাজেট পেশ না হলেও বিধি মেনে তা পাশ হয়ে যাবে ১৭ তারিখের বৈঠকের পর।
[আরও পড়ুন: রাজ্যে একদিনে করোনার কবলে ১৭৯ জন, মৃত ৫]
প্রসঙ্গত, বাজেট পেশের মতো গুরুত্বপূর্ণ সাধারণ সভার বৈঠকে জেলা পরিষদের দলনেতা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, শিশু, নারী উন্নয়ন, ত্রাণ জনকল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নিয়তি মাহাতো, মৎস্য প্রাণীসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মেঘদূত মাহাতো, কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মীরা বাউরি-সহ একাধিক সদস্য গরহাজির ছিলেন। তবে দলনেতা তথা পূর্ত কার্য ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলধর মাহাতো বলেন, “দলীয় কাজে আমি ব্যস্ত ছিলাম। তাই সাধারণ সভার বৈঠকে যেতে পারিনি।” পুরুলিয়া জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের এক কর্মাধ্যক্ষ ও একাধিক সদস্য বিভিন্ন কাজে এই বৈঠকে আসতে পারবেন না তা জেলা পরিষদকে আগেই জানান। কিন্তু তাতেও জল্পনা কমছে না।
[আরও পড়ুন: জোট বৈঠকের আগে মান্নানের সাক্ষাৎ এড়ালেন আব্বাস সিদ্দিকি! নয়া জল্পনা রাজনৈতিক মহলে]
সর্বশেষ খবর
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর
-
কবে রাজ্যে ছাত্রভোট? বারাসত বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত