নিরুফা খাতুন: হাতে মাত্র একদিন। রবিবার রথ। কিন্তু রথে কেমন থাকবে আবহাওয়া, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। সব প্রশ্নের অবসান। হাওয়া অফিস সূত্রে খবর, রথযাত্রার দিনে রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে তাপমাত্রা একই কম থাকবে আগামী কয়েক দিন। জানা গিয়েছে, শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।
[আরও পড়ুন: হাথরাসের স্বজনহারাদের পাশে রাহুল, দেখা করতে যাবেন লোকসভার বিরোধী দলনেতা]
উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শনিবার। উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে রবিবার অর্থাৎ রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে গুজরাটে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটে। তামিলনাডু, কেরল, মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
[আরও পড়ুন: আতঙ্কের নাম অ্যামিবা! কিশোরের মস্তিষ্ক কুরে কুরে খেল আদ্যপ্রাণী, ৩ মাসে তৃতীয় মৃত্যু]
সর্বশেষ খবর
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?
-
বিজেপির বাংলা জয়ে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
মুখে মুখে তর্ক করছে একরত্তি? শিশুকে সম্মানের গুরুত্ব বোঝাতে মাথা ঠান্ডা রেখেই এই ৪ জবাব দিন