Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Ration Smuggling Scam

রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়

একই দিনে দুই জেলা থেকে রেশন কেলেঙ্কারির অভিযোগে চাঞ্চল্য। একদিকে, হুগলির আরামবাগ থেকে রেশনের চাল গাড়িতে করে পাচারের চেষ্টার অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৩:৫৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৩:৫৩

options
link
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায় zoom
ফাইল ছবি।

একই দিনে দুই জেলা থেকে রেশন কেলেঙ্কারির অভিযোগে চাঞ্চল্য। একদিকে, হুগলির আরামবাগ থেকে রেশনের চাল গাড়িতে করে পাচারের চেষ্টার অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে। অন্যদিকে, উত্তর চব্বিশ পরগনার গোপালনগরে রেশন দোকান থেকে সিমেন্ট, বালি, পাথর ভর্তি গম দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, শনিবার আরামবাগের সালেপুর ২ নম্বর ব্লকের ডোঙ্গলের আলুপট্টি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি চালবোঝাই গাড়ি আটক করেন বিজেপি নেতারা। অভিযোগ, ওই গাড়িতে থাকা রেশনের চাল অন্যত্র পাচার করার চেষ্টা করছিলেন রেশন ডিলার নয়ন ভৌমিক। যদিও, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নয়ন ভৌমিকের স্ত্রী। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। দায়ের হয়েছে লিখিত অভিযোগ। যদিও এনিয়ে অভিযুক্ত রেশন ডিলারের প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

অন্যদিকে, গোপালনগর থানার বনগাঁ-চাকদহ সড়ক সংলগ্ন চালকিবাজার এলাকায় রেশন ডিলার প্রদীপকুমার দত্তর দোকানে গ্রহীতারা রেশন তুলতে গেলে দেখতে পান, রেশনের গমের মধ্যে বালি, পাথরের টুকরো এবং সিমেন্টের গুঁড়ো ভর্তি রয়েছে। তাঁরা তা নিতে অস্বীকার করলে রেশন ডিলারের কর্মী বলেন, মোদি যে গম পাঠিয়েছে সেটাই নিতে হবে। এই নিয়ে রেশন ডিলার এবং রেশন গ্রহীতাদের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ। গ্রাহকরা ক্ষোভে ফোটে পড়েন। রেশন ডিলার প্রদীপ দত্ত বলেন, “কল্যাণী থেকে এই বস্তাগুলি এসেছে। তার মধ্যে কী আছে জানা ছিল না। আমার কর্মচারীরা না বুঝে দিয়ে ফেলেছে।” খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকরা পৌঁছে গমের নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.