জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: আর জি কর কাণ্ডে উত্তাল রাজ্য। তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনে শামিল প্রায় সকলেই। কর্মবিরতিতে শামিল জুনিয়র চিকিৎসকেরা। দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়ে পথে প্রাক্তন সৈনিক ও তাঁদের পরিবারের সদস্যরা। রবিবার সন্ধেয় বনগাঁর গোপালনগরে প্রাক্তন সৈনিক সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল করা হয়।
মিছিলকারীদের বক্তব্য, “দেশের মানুষকে বাঁচানোর স্বার্থে সীমান্ত ছেড়ে কখনও সৈন্যরা সরেন না। তেমনই হাসপাতালে চিকিৎসা দিয়ে দেশের মানুষকে বাঁচানোর স্বার্থে কর্মবিরতি প্রত্যাহার করা প্রয়োজন।” প্রাক্তন সৈনিক সংগঠনের সদস্য প্রশান্ত মজুমদার বলেন, “সেনারা সীমান্ত বা যুদ্ধক্ষেত্র ছাড়তে পারেন না। চিকিৎসকদেরও মানুষের স্বার্থে পরিষেবা চালু করা উচিত। কারণ, বহু দরিদ্র মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা অসহায়। দেশবাসীকে সুস্থ করার তাগিদে কাজে ফিরুন জুনিয়র চিকিৎসকরা।”
[আরও পড়ুন: ছেলের মেসোশ্বশুরের সঙ্গে পরকীয়া! ‘প্রেমিকে’র সঙ্গে রাত কাটানোর পর উদ্ধার মহিলার দেহ]
উল্লেখ্য, গত ৮ আগস্ট, নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। পরদিন হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সেই সময় প্রায় বিবস্ত্র ছিলেন তিনি। শরীরে ছিল ক্ষতচিহ্ন। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা দেশ। ঘটনার প্রায় সপ্তাহ দুয়েক পরেও কর্মবিরতিতে শামিল জুনিয়র চিকিৎসকরা। বার বার সুপ্রিম কোর্ট এবং রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। তবে তা সত্ত্বেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। এবার তারই প্রতিবাদে পথে প্রাক্তন সৈনিকরা।
[আরও পড়ুন: কাঠ কুড়োতে গিয়ে গণধর্ষণ-খুনের শিকার বধূ! বিষ্ণুপুরের জঙ্গল উদ্ধার অর্ধনগ্ন দেহ]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার