নন্দন দত্ত, সিউড়ি: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা৷ ধানবোঝাই লরি এবং দশ চাকার লরির ধাক্কায় মৃত্যু হল ছ’জনের৷ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের গোপালপুরে৷ জখম হয়েছেন আরও ছ’জন৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ তাঁদের সিউড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে৷
[লোকসভার মুখে বিজেপির ব্রিগেড, এপ্রিলে মোদির মেগা ইভেন্ট]
শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধানবোঝাই একটি লরি বর্ধমানের আউশগ্রাম থেকে সিউড়ির দিকে আসছিল৷ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দুবরাজপুরের গোপালপুর মোড়ের দিকে যাচ্ছিল ওই ধানবোঝাই লরিটি৷ সেই সময় উলটোদিক থেকে একটি দশ চাকার লরি আসছিল৷ ধানবোঝাই লরি এবং দশ চাকার লরিটির মুখোমুখি ধাক্কা লাগে৷ ঘটনাস্থলেই ধানবোঝাই লরির চালক জনি মোল্লা মারা যান৷ ওই ধানবোঝাই লরিতে থাকা শ্রমিক লালন শেখ বলেন, এই দুর্ঘটনার সময় দুটি লরিতে মোট ১২ জন ছিলেন৷ তাঁদের মধ্যে ধানবোঝাই লরির চালক জনি মোল্লা-সহ শান্তি, আলামত, নুরুল, সামু আহম্মদ নামে ছ’জন মারা যান৷ স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর শুরু হয় উদ্ধারকাজ৷ তবে ততক্ষণে আরও পাঁচজন মারা যান৷ তাঁরা হলেন শান্তি, আলামত, নুরুল এবং সামু আহম্মদ৷ বাকি ছ’জনকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে ভরতি করা হয়েছে৷
[‘ওই যে বাবা ঘুমাচ্ছে’, বারাসতে ফিরল রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া]
সিউড়ি হাসপাতাল সুপার শোভন দে বলেন, ‘‘এই দুর্ঘটনায় আহত অবস্থায় মোট ছ’জন হাসপাতালে ভরতি হয়েছেন৷ তাঁদের সকলেরই চিকিৎসা চলছে৷ জখমদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷’’ কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি৷
ছবি: সুশান্ত পাল
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ