দেবব্রত মণ্ডল, বারুইপুর: তিনদিনের ব্যবধানে ফের বাঘের হামলা। মাছ, কাঁকড়া ধরতে গিয়ে আবারও অঘটন। ৩ সঙ্গীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে নিয়ে গেল বাঘ।
মৃত্যুঞ্জয় সুতার নামে ওই মৎস্যজীবী সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানার ৪ নম্বর আশ্রম পাড়ার বাসিন্দা। শনিবার বিকালে ওই মৎস্যজীবী তিন সঙ্গীর সঙ্গে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনস্থ নেতিধোপানির বসুখালি এলাকায় মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।
মৃত্যুঞ্জয়কে আক্রমণ করার জন্য টার্গেট করতে থাকে। সামান্য দূরেই বাঘ রয়েছে তা ঘুণাক্ষরেও টের পাননি মৎস্যজীবীরা। মাছ ও কাঁকড়া শিকারের সময় সুযোগ বুঝেই বাঘ ঝাঁপিয়ে পড়ে মৃত্যুঞ্জয়ের উপর। ঘাড় মটকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়।
[আরও পড়ুন: খাস কলকাতায় দাউদাউ করে জ্বলছে বাড়ি, ভিতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা]
এদিকে, তিন সঙ্গী মৃত্যুঞ্জয়কে উদ্ধারের চেষ্টা করেন। কাঁকড়া ধরার শিক এবং গাছের ডাল হাতে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘক্ষণ চলে বাঘে-মানুষের লড়াই। পরিস্থিতি বেগতিক বুঝে তিন সঙ্গীসাথী রণে ভঙ্গ দেন। বাঘ তার শিকার নিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। বাঘের কবল থেকে সঙ্গীকে উদ্ধার করতে না পেরে তিন সঙ্গী নৌকা চালিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন।
মৃত্যুঞ্জয়ের পরিবারকে ঘটনার কথা জানানো হয়। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বাঘের আক্রমণে মৃত্যু হয় ঝড়খালি কোষ্টাল থানার ২ নম্বর নেহরুপল্লির বাসিন্দা মৎস্যজীবী সুশান্ত পরামাণিক। সেই ঘটনার রেশ কাটছে না কাটতেই ফের বাঘের কবলে আরেক মৎস্যজীবী।
[আরও পড়ুন: ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে উধাও বধূ! তুমুল শোরগোল চুঁচুড়ায়]
সর্বশেষ খবর
-
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে দলীয় কর্মী গ্রেপ্তার, প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নামছে কংগ্রেস
-
বকেয়া চেয়ে ফিফাতে অস্কারের দুই সহকারী, ব্যানের আওতায় পড়বে ইস্টবেঙ্গল?
-
এবার বেআইনি বহুতল নির্মাণে সিবিআই তদন্ত, কী আশঙ্কা করছে হাই কোর্ট?
-
ওটিটিতে একসঙ্গে মা-ছেলের অভিষেক! বর্ষপূর্তির আগেই অভিনয়ে পরিণীতির ছেলে নীর
-
শুরু ধর্মঘট, পরপর ৩ দিন বন্ধ ব্যাঙ্ক! পুজোর মুখে ভোগান্তি, জেলায় জেলায় বিক্ষোভ, দীর্ঘ লাইন এটিএমে