সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মহত্যার চেষ্টা করা এক ব্যক্তির প্রাণরক্ষা করলেন মহিলা রেল আধিকারিক। ওই ব্যক্তিকে নবজীবন দানের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রেলের তরফে সিসিটিভি ফুটেজটি টুইট করে ঘটনার কথা জানানো হয়েছে। ওই রেল আধিকারিকের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ভাইরাল হওয়া ৫৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ যেন এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি ব্যক্তি স্টেশনে ঘোরাফেরা করছেন। আচমকাই তিনি রেললাইনে নেমে পড়েন। লাইনের উপর মাথা দিয়ে শুয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন মহিলা রেল আধিকারিক। ওই ব্যক্তিকে উদ্ধারের প্রায় সঙ্গে সঙ্গেই লাইনের উপর দিয়ে ট্রেন চলে যায়। এই ভিডিও থেকে স্পষ্ট আর এক মুহূর্ত দেরি হলেই বড়সড় বিপদ হতে পারত। ওই ব্যক্তির প্রাণহানির সম্ভাবনাও হয়ত থাকত।
[আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিঁলো, ভুগছিলেন ক্যানসারে]
এই ঘটনাটি পূর্ব মেদিনীপুরের। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মহিলা রেল আধিকারিক কে সুমতিকে। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন স্টেশনে থাকা আরও দুই ব্যক্তিও। নেটিজেনরা ধন্য ধন্য করছেন তাঁদের। তবে ওই ব্যক্তি কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
#RPF Lady Constable K Sumathi fearlessly pulled a person off the track, moments before a speeding train passes by at Purwa Medinipur railway station.
Kudus to her commitment towards #passengersafety.#MissionJeevanRaksha #FearlessProtector pic.twitter.com/yEdrEb48Tg
— RPF INDIA (@RPF_INDIA) June 8, 2023
[আরও পড়ুন: ‘তিনমাস পরপর আসব’, মতুয়া মন্দির গোবরজলে শুদ্ধিকরণ নিয়ে শান্তনুকে পালটা অভিষেকের]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের