অর্ণব দাস, বারাকপুর: সরকারি হাসপাতালে নিখরচে চিকিৎসা পাওয়া যায়। অথচ কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসা করাতে গেলেই নাকি দিতে হবে ১০ হাজার টাকা। ওই হাসপাতালে দালাল চক্রের রমরমা বলেই অভিযোগ রোগীর পরিবারের লোকজনের। চিকিৎসার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগে দালাল চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করেছে কামারহাটি থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চলছে দালাল চক্র। মাঝে দালাল চক্রের রমরমা কিছুটা বন্ধ ছিল। বর্তমানে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে দালাল চক্র। রোগীদের চিকিৎসা করানোর নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করে দালাল চক্রের পাণ্ডারা। রোগীর পরিবারের লোকজনেরা একের পর এক দালাল চক্রের পাণ্ডাদের নামে অভিযোগ দায়ের করে কামরহাটি থানায়।
ওই অভিযোগের ভিত্তিতে হাসপাতালে হানা দেয় পুলিশ। আর সেই সময় হাতেনাতে গ্রেপ্তার হয় দালাল চক্রের পাণ্ডা নাদিম আহমেদ। রোগীর হাত থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয় নাদিম। অভিযুক্তকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। আরও অনেকে এই দালাল চক্রের সঙ্গে যুক্ত বলেই অনুমান পুলিশের। কামারহাটি থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: উপনির্বাচনে পরাজিত কল্যাণকে ‘মিষ্টি’ সান্ত্বনা কুণালের, পাঠালেন হাঁড়িভর্তি মিষ্টান্ন]
সর্বশেষ খবর
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি
-
ট্রেনের আগে রেললাইনে দৌড়চ্ছে চিতাবাঘ! আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিও
-
ঠোঁটে কালশিটে গাল ফুলে ঢোল, এলোমেলো চুলে বিবর্ণ মিমি! আচমকা কী হল অভিনেত্রীর?
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার