সম্যক খান, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের শালবনির জঙ্গলে অস্ত্রভাণ্ডারের হদিশ মিলল৷ বিপুল পরিমাণ গুলি কন্টেনারে ভরে মাটির নিচে পোঁতা ছিল৷ শুক্রবার সকালে কদমাশোল গ্রাম লাগোয়া জঙ্গল থেকে কন্টেনারটি উদ্ধার করল পুলিশ৷ কিন্তু, জঙ্গলে এত গুলি এল কোথা থেকে? তদন্তে শালবনি থানার পুলিশ৷ প্রাথমিক তদন্তে অনুমান, গভীর জঙ্গলে কন্টেনারটি পুঁতে রেখেছিল মাওবাদীরা৷
[হুগলিতে বিজেপি নেত্রীর শ্লীলতাহানি, কাঠগড়ায় খোদ জেলা সভাপতি]
জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুর৷ শালবনি, লালগড়-সহ বিভিন্ন এলাকায় একসময়ে মাওবাদীদের বাড়বাড়ন্তে ঘুম উড়েছিল প্রশাসনের৷ গভীর জঙ্গলে লুকিয়ে থাকত ‘বনপার্টি’র সদস্যরা৷ কম রক্ত ঝরেনি জঙ্গলমহলে৷ মাওবাদীদের হাতে খুন হয়েছেন বহু নিরীহ গ্রামবাসী৷ রেহাই পাননি রাজনৈতিক নেতারাও৷ এখনও খোঁজ নেই অনেকের৷ রাজ্যে পালাবদলের পর পশ্চিম মেদিনীপুরে বুড়িশোলের জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান মাওবাদীদের শীর্ষনেতা কিষেণজি৷ শান্তি ফিরেছে জঙ্গলমহলে৷ উন্নয়নে ছোঁয়ায় নতুন জীবন পেয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু, জঙ্গল থেকে মাওবাদীদের স্মৃতি এখনও মুছে যায়নি৷ শুক্রবার সকালে শালবনিতে গভীর জঙ্গল থেকে প্রচুর গুলি উদ্ধার করল পুলিশ৷
শালবনির ভীমপুর থানার প্রত্যন্ত গ্রাম কদমাশোল৷ গ্রামের কাছে গভীর জঙ্গল৷ জঙ্গলটি ‘আনন্দনগর জঙ্গল’ নামে পরিচিত৷ গোপনসূত্রে খবর পেয়ে জঙ্গলে অভিযান চালায় পুলিশ৷ শুক্রবার সকালে ইনসাস, এলএলআর-সহ বিভিন্ন বন্দুকের গুলি উদ্ধার হয়৷ তদন্তকারীরা জানিয়েছেন, গুলিভরতি একটি কন্টেনার মাটির নিচে পোঁতা ছিল৷ প্রাথমিক তদন্তে অনুমান, মাওবাদীরা সম্ভবত কন্টেনারটি মাটির নিচে পুঁতে রেখেছিল৷
[ উড়ানে বিমানসেবিকার সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখলেন মহিলা, তারপর…]
সর্বশেষ খবর
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’
-
বাঘের সঙ্গে লড়াই অমিতাভের! অভিষেকের জন্মের পরই কেন এমন ‘চ্যালেঞ্জ’ নেন বিগ বি?
-
কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে পাহাড়-ঝরনায় ঘেরা ৫ অফবিট ডেস্টিনেশন, ঘুরে আসুন সপ্তাহান্তে
-
উমর খালিদের বই ‘ফ্র্যাকচার্ড কমিউনিটিস’ নিয়ে আলোচনা, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করল জেএনইউ
-
মসলিন সুতোর বুননে বিশেষ শাড়ি, অনন্য ডিজাইন, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন ফুলিয়ার ২ শিল্পী