স্টাফ রিপোর্টার: হঠকারি সিদ্ধান্ত রেলের। এ জন্য গভীর রাতে চরম সমস্যার মধ্যে পড়তে হল শতাধিক যাত্রীকে। শুক্রবার রাতে শিয়ালদহ থেকে বারাণসী এক্সপ্রেসে যাত্রী বিক্ষোভ শুরু হয়। বর্ধমানে গিয়ে বিক্ষোভকারী যাত্রীদের নামিয়ে দিয়ে ট্রেন চালানোতে আন্দোলন চরমে ওঠে। যাত্রীদের অভিযোগ, রাত সওয়া ন’টা নাগাদ বারাণসী এক্সপ্রেসটি ছাড়ার সময় ঘোষণা করা হয় ট্রেনটি রামপুরহাট-পাকুড়-সাহেবগঞ্জ রুটের পরিবর্তে কর্ড রুট আসানসোল-ধানবাদ হয়ে যাবে। এই ঘোষণাতে চরম অসুবিধার মধ্যে পড়েন নির্ধারিত রুটের যাত্রীরা। তাঁদের বিক্ষোভ উপেক্ষা করে ট্রেন ছাড়ে। এসকট বাহিনীর দেওয়া খবরে বর্ধমানে জড়ো হয় আরপিএফ ও জিআরপি।
[মাঝ রাস্তায় ব্রেক ডাউন, ‘চেতনা’ আটকে যাওয়ায় দুর্ভোগ মধ্যমগ্রামে]
ট্রেনের এই হঠকারিতা শুধু যাত্রীদেরকেই নয়, ওই ট্রেনের গার্ড ও চালকদের পরিবর্তন করা হয় বর্ধমানে। কারণ, ভিন্ন রুটে যাত্রী করার অভিজ্ঞতা তাঁদের নেই। রাত সাড়ে এগারোটা নাগাদ ট্রেনটি বর্ধমানে যাওয়ার পর চালক, গার্ড পরিবর্তনে আধ ঘণ্টারও বেশি সময় লাগে। এই সময় বিক্ষোভ চরমে উঠলে নির্ধারিত রুটের যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেয় আরপিএফ ও জিআরপি। এরপর ডেপুটি এস এস তাঁদের টিকিটের রুট পরিবর্তন করে দেন। পরে তারা গৌড়, কবিগুরু এক্সপ্রেস-সহ ওই রুটের কয়েকটি রাতের ট্রেন ধরে রওনা দেন। হঠাৎ কেন এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত? রেলের দাবি, ইস্ট সেন্ট্রাল রেলওয়ের লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তাই রুট পরিবর্তন করা হয়েছে।
[অবরোধকারীদের উপর দিয়ে ট্রেন চালানোর অভিযোগ, তুমুল উত্তেজনা যাদবপুরে]
সর্বশেষ খবর
-
রাজ্যসভার ভোটপরীক্ষায় অঙ্কে ‘ফেল’ বিরোধীরা, ৮০ বিধায়ক নিয়েও কেন প্রার্থী দিতে পারবে না তৃণমূল?
-
ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা
-
মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের, ঠিক কী বলেছিলেন?
-
মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা! এক লপ্তে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফ্টের
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল