সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম নবমী পালনের জেরে অশান্ত রাজ্যের বিভিন্ন অঞ্চল। হনুমান জয়ন্তীতে তার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সতর্ক প্রশাসন। দিল্লি থেকে ফিরেই এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তি রুখতে পুলিশ কর্তাদের একাধিক নির্দেশ দেন তিনি।
[ সাম্প্রদায়িক সম্প্রীতিতে জোর, স্কুলপাঠ্যে এবার বিবেকানন্দের শিকাগো বক্তৃতা ]
শনিবার হনুমান জয়ন্তীতে রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, শনিবার হনুমান জয়ন্তীতেও বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। বাংলাদেশ ও অন্যান্য রাজ্যের সীমান্তে নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাইরে থেকে রাজ্যে যাতে অস্ত্র না ঢোকে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে পুলিশকে। অস্ত্র মিছিলে কোনওরকম অনুমতি দেওয়া হয়নি। পুলিশের অনুমতি ছাড়া মিছিল বা জমায়েতেও না করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পুলিশ ইতিমধ্যেই এলাকা চিহ্নিত করেছে।
[ বেআইনি কাজ রুখতে স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি, ইসরোর সঙ্গে চুক্তি রেলের ]
রাম নবমীতে রানিগঞ্জ, আসানসোল এলাকার অশান্তির প্রেক্ষিতে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের দক্ষ বাহিনী সেখানে পরিস্থিতি সামাল দিয়েছে। তবে ওই এলাকায় কীভাবে বহিরাগতরা অস্ত্র হাতে এসেছে, তা নিয়ে আলাদা করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নবান্ন। হনুমান জয়ন্তীতেও একইভাবে সাম্প্রদায়িক শক্তি গোলমাল বাধানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। সেই কারণে আগেভাগে সতর্ক করা হয়েছে পুলিশকে। বিজেপি হনুমান জয়ন্তী পালন করতে বেশ কয়েকটি জায়গায় মিছিল বের করবে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও হনুমান জয়ন্তী পালন করা হবে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, পুরোদমে তার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার! এফবিআইয়ের জালে ২৪
-
কলকাতায় বিজেপির পুরনো দপ্তরে শ্যামাপ্রসাদ মিউজিয়াম, থাকবে ব্যবহৃত জিনিস, লেখা-ছবি
-
শান্তিচুক্তি ভেঙে হরমুজে হামলা, আমেরিকার প্রত্যাঘাতে তছনছ ইরান! বাতিল তেল বিক্রির ছাড়পত্র
-
‘মেসিকে রাখতে এত কিছু, ট্রফিটাই দিয়ে দিক ফিফা’, আর্জেন্টিনার কাছে হেরে বিস্ফোরক মিশর কোচ
-
বারুইপুর ‘গণধর্ষণ ও খুনে’ এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের