Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করল ছেলে

গ্রেপ্তার অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৮, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০১৮, ১৩:৪৯

options
link
নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করল ছেলে zoom

সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে খুন করল ছেলে। রবিবার মধ্যরাতের ঘটনা। সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিলিগুড়ি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চুন্নু ওরাও(৬০)। বাড়ি  শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির দেবীডাঙার বাবুভাসা এলাকায়। খুনের অভিযোগে চুন্নু ওরাওয়ের ছোট ছেলে অঞ্জিত ওরাওকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ। প্রধাননগর থানায় ভাই অঞ্জিতের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন তারই দাদা অজিত ওরাও। এরপরই সোমবার সকালে পুলিশ অঞ্জিতকে গ্রেপ্তার করে। পুলিশ চুন্নু ওরাওয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

[‘বেজি হয়ে আমরা সাপ খেতেও পারি’, সাংগঠনিক বৈঠকে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট ছেলে অঞ্জিত সবসময় নেশায় আসক্ত থাকত। নেশা ছাড়াতে তাকে পুনর্বাসন কেন্দ্রেও পাঠানো হয়েছিল। দু’বছর ধরে সেখানেই ছিল সে। একমাস আগেই বাড়ি ফিরেছিল অঞ্জিত। কিন্তু বাড়ি ফিরেও পরিবারে ছোট ছেলেকে নিয়ে অশান্তি কমেনি। বড় ছেলে অজিত ওরাওয়ের অভিযোগ, “বাবা বার্ধ্যকের কারণে আয় করার ক্ষমতা হারিয়েছিলেন। কিন্তু ভাই নেশার করার জন্য টাকা চাইতেই থাকতো। রবিবার রাতেও টাকা চায়। বাবার সঙ্গে  বচসা বাধে ভাইয়ের। সেইসময় ভাই লাঠি দিয়ে বাবাকে বেধড়ক মারধর করে। আর তাতেই বাবা মারা যান।”

[বাপরে বাপ! বাড়ির ভিতর একটি গর্ত থেকেই বেরোল ১৯টি গোখরো সাপ]

স্থানীয়রা জানিয়েছেন, বড় ছেলেই চুন্নু ওরাওকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি তরুণ হালদার বলেন, “একটি খুনের মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।”

[স্বস্তির বর্ষায় হাঁফ ছেড়ে বাঁচল রাজ্যবাসী, ধীরে চলছে ট্রেন-বাস]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.