পশ্চিমবঙ্গের এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ ভোটারের শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা স্থগিত থাকুক। এই দাবি জানিয়ে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। গত ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর এতজন ভোটারকে ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা ‘বিচারের আওতা’য় দেখে প্রতিবাদে নেমেছিল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। এবার ভোটারদের মৌলিক অধিকার রক্ষার কথা উল্লেখ করে অধীররঞ্জন চৌধুরীর দাবি, এসব মামলা নিষ্পত্তির পরই যেন বঙ্গে ভোট ঘোষণা করা হয়।

আরও পড়ুন:
কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এই চিঠিতে অধীর উল্লেখ করেছেন, ‘‘পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে। আমরা মনে করি, দেশের সার্বভৌমত্ব সুনিশ্চিত করতে বাংলার কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে যেন না বাদ পড়ে। দেশের নির্বাচনে বৈধ ভোটারদের মত প্রকাশের অধিকার সংবিধান দিয়েছে। এই পরিস্থিতিতে আমার দাবি পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় এখন পর্যন্ত প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন তালিকায় রয়েছে, তা সম্পূর্ণ হওয়ার পর বাংলার নির্বাচনের দিন ঘোষণা করা হোক। নচেৎ বাংলার মানুষ আখেরে নির্বাচনে অংশ গ্রহণ করার অধিকার হারাবে। এই পরিস্থিতিতে যতদিন পর্যন্ত বাংলার প্রতিটি বৈধ ভোটারের অধিকার নিশ্চিত হবে তার আগে কোনওভাবেই যেন ভোট ঘোষণা না করা হয়। এসআইআরের বিচারাধীন প্রক্রিয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের নাম গোলকধাঁধায় আটকে রয়েছে। এই অনিশ্চয়তার হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করে তবেই নির্বাচনের দিন ঘোষণার দাবি জানাচ্ছি।”
পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ ভোটারের শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা স্থগিত থাকুক। এই দাবি জানিয়ে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী।
নিজের এই চিঠি প্রসঙ্গে অধীরের বক্তব্য, ভোটার তালিকায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, কংগ্রেস দীর্ঘদিন ধরেই সেই দাবি করে আসছে। এই নিয়ে সারা দেশের মতো রাজ্যেও পথে নেমেছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। নির্বাচন কমিশনের কাছে এই দাবি তুলে আন্দোলনও করেছে কংগ্রেস নেতৃত্ব। তাতেও সেভাবে কাজ না হওয়ায় এবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেই সরাসরি চিঠি দিল কংগ্রেস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক