সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের কাছাড় থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল ৬ যুবককে৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে এল এই সাফল্য৷ এদেরই প্রত্যেকের নাম আছে খাগড়াগড়-কাণ্ডের চার্জশিটে৷ পুজোর আগে দেশে বড়সড় নাশকতার ছক বানচালে সক্ষম হল পুলিশ৷
গ্রেফতার যুবকদের মধ্যে অন্যতম জাহিদুল ইসলাম৷ তার সঙ্গে জামাত গোষ্ঠীর যোগাযোগ আছে বলেও সন্দেহ করা হচ্ছে৷ বেশ কিছুদিন ধরেই এনআইএ ও লালবাজারের গোয়েন্দা শাখা তার খোঁজ করছিল৷ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেই তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল৷ টাস্ক ফোর্স অসমের কাছাড় থেকে তাকে গ্রেফতার করে৷
যে ছয় যুবককে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে তিনজন জন্মসূত্রে বাংলাদেশি৷ বাকিরা এদেশেরই৷ জাবিদুলের থেকে প্রচুর জালনোট উদ্ধার করা হয়েছে৷ এছাড়া জঙ্গিদের থেকে ল্যাপটপ, মোবাইল, পাউডার, ডেটোনেটর ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের৷ পুজোর আগে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল বলেই অনুমান গোয়েন্দাদের৷
সর্বশেষ খবর
-
দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বিল্ডিং! ধ্বংসস্তূপে চাপা পড়ার আশঙ্কা বহু পড়ুয়ার
-
‘ভগবান সব দেখছেন, আপনাদের পাশে চাই’, পরকীয়া বিতর্কের মাঝে আকুতি গোবিন্দার
-
স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২
-
বাড়ির চৌহদ্দিতে সংসার পেতেছে মেনি বিড়াল, বাস্তুমতে এই লক্ষণ শুভ নাকি অশনি সংকেত?