জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: জলাজমিতে পড়ে থাকা ব্যাগ খুলতেই তাজ্জব কাণ্ড। উদ্ধার হল মানুষের খুলি, হাড়গোড়। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বনগাঁর ঢাকাপাড়া এলাকায়। খবর পেয়েই উদ্ধার হওয়া খুলি-হাড় ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে ওই এলাকায় এল ব্যাগটি? নেপথ্যে কে বা কারা? উদ্ধার হওয়া হাড় কার? নেপথ্যে তন্ত্র সাধনার যোগ রয়েছে কি? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বনগাঁর ঢাকাপাড়ার ২১ নম্বর ওয়ার্ডের একটা নির্দিষ্ট এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন। মাসখানেক আগেই নাকি জলের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে বিষয়টাকে গুরুত্ব দেননি তাঁরা। মঙ্গলবার সকালে হঠাৎই কয়েকজনের মনে প্রশ্ন জাগে, ব্যাগে কী? এরপরই তারা সেটি খোলার সিদ্ধান্ত নেন এলাকারই প্রদ্যুৎ ঘোষ। খুলতেই চক্ষুচড়কগাছ। দেখেন ভরা রয়েছে মানুষের খুলি, হাড়গোড়। তাতে লালকালিতে কিছু লেখাও ছিল বলে খবর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ছুটে যান পুলিশ আধিকারিকরা।
ইতিমধ্যেই উদ্ধার হওয়া খুলি-হাড় ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তবে গোটা ঘটনায় তীব্র আতঙ্কে এলাকার বাসিন্দারা। এক বাসিন্দা বলেন, “অনেকদিন ধরেই ব্যাগটা রয়েছে। তবে ভিতরে এমন কিছু থাকতে পারে ভাবিনি।”
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের